স্পেনে সন্দেহভাজন আল কায়েদা সদস্য গ্রেফতার
আল কায়েদার সদস্য সন্দেহে সোমবার মরক্কোর এক নাগরিককে গ্রেফতার করেছে স্পেন। এমবার্ক এল জাফারি নামের ওই ব্যক্তির নামে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা ছিল বলে দাবি করেছে স্পেন। দেশটির পুলিশ কর্তৃপক্ষ একথা জানায়।
এল জাফারি আলজেরিয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘সালাফিস্ট গ্র“প অফ প্রিচিং এন্ড কমব্যাট’ (জিএসপিসি) এর সদস্য বলে অভিযোগ রযেছে। আল কায়েদার অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে গত মাসে তারা ‘আল কায়েদা অর্গানাইজেশন ইন দি ইসলামিক মাগরেব’ নাম ধারণ করে। তারা জানায়, এ পরিবর্তনের জন্য ওসামা বিন লাদেনের অনুমতি নেওয়া হয়েছে।
স্পেন কর্তৃপক্ষ জানায়, এল জাফারিকে ধরার জন্য আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মরক্কো। আলজেরিয়া, মরক্কো ও ইরাকে জিহাদের জন্য গেরিলা সংগ্রহের একটি নেটওয়ার্কের হয়ে কাজ করছিলেন তিনি।
স্পেনের উত্তর পূর্বাঞ্চলের রিউস শহর থেকে আটক জাফারি ২০০১ সালে আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকতে পারেন বলেও জানানো হয়েছে দেশটির পুলিশ বিভাগের বিবৃতিতে।
