বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ২৪
দাদে সোমবার তিনটি গাড়িবোমা হামলায় ২৪ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া, দুটি সুন্নি অধ্যুষিত এলাকার বাসিন্দাদের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব হামলা এমন এক সময় হলো যখন অব্যাহত বোমা হামলার মুখে বাগদাদে বড় ধরনের অভিযান শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন বাহিনী। সোমবারই এ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। তারা বলছেন, গত চার বছরে এটাই হবে সবচেয়ে বড় অভিযান।
পুলিশ জানায়, বিভিন্ন গোষ্ঠীর মানুষের বাস করেন দক্ষিণাঞ্চলীয় এমন একটি শহর সায়দিয়ায় একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়ে ১০ জন নিহত ও ৬২ জন আহত হন। এছাড়া একটি গ্যারেজে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত ও ৪০ জন আহত হন। বাগদাদের কেন্দ্রস্থলে আন্দালুস স্কোয়ারে একটি শিশু হাসপাতালের কাছে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও নয়জন আহত হন।
বিভিন্ন গোষ্ঠীর মানুষের বাস করেন এমন আরেকটি শহর আমিলে বন্দুকধারীরা পুলিম কমান্ডোর পোশাকে হামলা চালায় এবং সুন্নি অধ্যুষিত এলাকা জানাবাইয়িন থেকে লোকজনকে ঘর থেকে বের করে দিয়ে অন্তত পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক বৃদ্ধ ও দুই কিশোরসহ আট জনকে পড়ে থাকতে দেখেছেন। তবে বিভিন্ন বাড়ির ছাদে বন্দুকধারীরা অবস্থান নেওয়ায় কেউ তাদের কাছে যাওয়ার সাহস পায়নি।
