২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবেরীর পানি বণ্টন ইস্যুতে থমথমে ব্যাঙ্গালোর

কাবেরী নদীর পানির হিস্যা নিয়ে ভারতের কর্ণাটক আর তামিলনাড়– রাজ্যের বিরোধ নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুনাল চূড়ান্ত রায় ঘোষণা করেছে সোমবার। পানি বিরোধে ১৯৯১ সালের দাঙ্গার পুনরাবৃত্তির আশঙ্কায় থমথমে অবস্থা বিরাজ করছে ব্যাঙ্গালোরে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দাঙ্গার আশঙ্কায় বহু স্কুল--কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগেই বন্ধ হয়ে যায়। নগরীর স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশ।

পানি বিরোধ নিষ্পত্তিতে কেন্দ্রীয় সরকার গঠিত ‘কাবেরী পানি বিরোধ ট্রাইবুনাল’ চূড়ান্ত রায়ে কর্ণাটকের জন্য ২৭ হাজার কোটি ঘনফুট এবং তামিলনাড়–র জন্য  ৪১ হাজার ৯০০ কোটি ঘনফুট পানির হিস্যা নির্ধারণ করে দিয়েছে। এ পরিমাণ দুই রাজ্যেরই নিজ নিজ দাবির চাইতে কম।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সারা দিন ধরে  থমথমে অবস্থা বিরাজ করেছে ব্যাঙ্গালোরে।

রায় ঘোষণার আগেই নতুন করে দাঙ্গার আশঙ্কায় তাদের নিরাপত্তা বিধানের জন্য কর্ণাটকের তামিল ফেডারেশন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি লিখেছেন।

সকালে ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার অচ্ছুৎ রাও বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে ১৬ থেকে ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।”

১৯৯১ সালে তামিলনাড়–কে ২০ হাজার ৫০০ কোটি ঘনফুট পানি ছেড়ে দেওয়ার জন্য কর্ণাটক রাজ্য সরকারকে নির্দেশ দেয় ভারতের অন্তর্বর্তী আদালত। ওই ঘটনায় ব্যাঙ্গালোরে ছড়িয়ে পড়া দাঙায় ১৮ জন নিহত হন।

ব্যাঙ্গালোরের মোট জনসংখ্যার ২৫ শতাংশ তামিল ভাষাভাষী। সেখানকার হিন্দিভাষী জনগোষ্ঠীর সঙ্গে কাবেরীর পানি নিয়ে তাদের বিরোধ প্রায় শত বছরের পুরনো।