২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের আরেকটি সফল পরীক্ষা চালিয়েছে ভারত

ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের আরেকটি সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িষ্যার উপকূলীয় অঞ্চলে রোববার শব্দের চেয়ে প্রায় তিন গুণ বেশি গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

২৯০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি রাশিয়া--ভারত যৌথ প্রযুক্তিতে নির্মিত।

ওড়িশ্যায় একটি ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে বেলা ১২টা ১৫ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ২৬ ফুট দীর্ঘ ব্রহ্ম-এর ওজন প্রায় ৩ টন। ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থার পরিচালক এ কে চেকার এ সব তথ্য জানান।

ব্রহ্ম মূলত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হলেও এর মাধ্যমে ভূমিতে থাকা লক্ষ্যবস্ততেও আঘাত হানা সম্ভব। ভূমি, জাহাজ, এমনকি সাবমেরিন ও বিমান থেকেও এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

২০০ কিলোমিটার ওজনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ব্রহ্মের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ৯৭০ মিটার।

২০০১ সালের পর এ নিয়ে ১৩ বার ব্রহ্ম ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালাল ভারত।