২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ধর্মদ্রোহিতার অভিযোগে খ্রিস্টান মহিলা আটক

ধর্মদ্রোহিতার অভিযোগে পাকিস্তানে এক খ্রিষ্টান মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশ একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ওই মহিলা মহানবী হযরত মুহাম্মদের (স.) প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

তবে অভিযুক্ত মহিলা মার্থা বিবি (৪০) তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন বলে পুলিশ জানায়।

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ছাঙ্গা মাঙ্গা শহরের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক খান রয়টার্সকে টেলিফোনে জানান, তার মন্তব্য যে মহানবীর প্রতি অবজ্ঞাসূচক অভিযুক্ত মার্থা বিবি জানতেন না এবং এ ঘটনার জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলে পুলিশকে জানিয়েছেন।

ছাঙ্গা মাঙ্গার নিকটবর্তী কট নানক সিং গ্রাম থেকে গত ২২ জানুয়ারি এক গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে মার্থাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই ঘটনাটি গণমাধ্যমে আসে শনিবার।

খান জানান, “গ্রামবাসীরা প্রচ- ক্ষুদ্ধ হওয়ায় নিরাপত্তাজনিত কারণে আমরা তাকে গ্রেপ্তারের পরদিনই কাসুর জেলে স্থানান্তর করি।”

পাকিস্তানে প্রায়ই ধর্মদ্রোহিতার মামলা দায়ের করা হয়। কিন্তু কখনই এসব মামলায় কাউকে মৃত্যুদ- দেওয়া হয়নি। কারণ, উপযুক্ত প্রমাণের অভাবে উচ্চ আদালতে সবক্ষেত্রেই অভিযোগগুলো বাতিল হয়েছে। তবে অনেকক্ষেত্রে উন্মত্ত জনতার হাতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ব্যক্তিগত ক্ষোভ থেকে কিংবা ভিন্ন ধর্মে বিশ্বাসীদের বিরুদ্ধে অনেক সময় ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়।

পাকিস্তান মানবাধিকার কমিশন দীর্ঘদিন থেকে এসব আইন পরিবর্তনের দাবি জানাচ্ছে। তাদের মতে সংখ্যালঘুদের বিরুদ্ধে আইনগুলোর অপব্যবহার করা হচ্ছে।

ইসলামী দলগুলোর তীব্র বিরোধিতার কারণে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সাত বছর আগে এ সংক্রান্ত আইন পরিবর্তনের কর্মসূচি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

এ বছরের শেষে বা ২০০৮ সালের নির্বাচনের পর পাকিস্তান সরকারের আইন পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনে রক্ষণশীলদের ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতে ভোট কমে যেতে পারে আশঙ্কায় বর্তমান ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক পাকিস্তান মুসলীম লীগ নির্বাচনের আগে তাই বিরোধী ইসলামী দলগুলোকে ধর্মদ্রোহিতাকে ইস্যু হিসেবে সামনে আনার সুযোগ দিতে চায় না।