২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০

ফিলিপাইনে শুক্রবার তরল গ্যাসবাহী একটি ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ৫০ এ দাঁড়িয়েছে। দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা শনিবার একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ম্যানিলার প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণে জাম্বোয়াঙ্গা দেল সার প্রদেশের তিগবাও শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি তরলীকৃত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে তা একটি দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঠিক সে সময় যাত্রীবাহী একটি বাস সজোরে এসে ট্রাকটিতে ধাক্কা মারে।

সেনাবাহিনীর ফার্স্ট ইনফেন্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল রেমুন্ড ফেরের জানান, দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর সংখ্যা ৫০ এ উন্নীত হওয়া ছাড়াও ৪০ জনের বেশি আহতের অবস্থা গুরুতর।

তিনি জানান, সেনারা এখনো সড়কের পাশের নিচু এলাকায় লাশের টুকরো খুঁজে পাচ্ছে।