২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণে নিহত ২৬

ফিলিপাইনে তরল গ্যাসবাহী একটি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। ম্যানিলার প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণে জাম্বোয়াঙ্গা দেল সার প্রদেশের তিগবাও শহরের কাছে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

প্রাদেশিক পুলিশ প্রধান র্যামন অচতোরেনা বলেন, “ট্রাকটি গ্যাস নিয়ে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়। ঠিক সে সময় যাত্রীবাহী একটি বাস সজোরে এসে ট্রাকটিতে ধাক্কা মারে। ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।”

তিনি আরো বলেন, “সড়কের পাশের নিচু এলাকায় লাশ অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রায় এক হাজার মিটার দূরে ট্রাকের খণ্ডিত একটি অংশ খুঁজে পেয়েছি।”

তিনি জানান, বিস্ফোরণে ১২ জন আহত হন। তাদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন র্যামন অচতোরেনা ।

তিনি বলেন, “নিহত অনেকের দেহ এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছে না।”

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানান তিনি।

ওই এলাকায় দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর গ্যারি র্যাশিয়া ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, “বিস্ফোরণের বিকট শব্দে সেনা সদস্যরা ছুটে আসে। আহতদের নিরাপদে সরিয়ে নিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”