ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বছরটির শুরু হয়েছিল বান কি মুনের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্বভার নেওয়ার মাধ্যমে। এরপর প্রতিদিনই নানা ঘটনা ও পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে গেছে বিশ্ব। মানুষের সব শুভকামনার প্রতিফলন হিসেবে বিশ্বে শান্তি কতটুকু স্থাপিত হয়েছে পরিসংখ্যানের মাধ্যমে তার মাপজোক হয়তো করা যাবে না। তা সত্ত্বেও বছরের শেষ দিকে ইরাকে সহিংসতার মাত্রা কমে আসে। ইসরায়েলিদের গুলিতে এ বছর ফিলিস্তিনিদের নিহত হওয়ার সংখ্যা আগের বছরের ৬৫৭ জনের তুলনায় কমে দাঁড়ায় ৩৭৩-এ। তবে বছরটি শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে পাকিস্তানে আত্মঘাতী হামলায় বেনজির ভুট্টোর মৃত্যুতে নাড়া খায় বিশ্ববাসী। ২০০৭ সালে বিশ্বের ঘটনাধার তুলে ধরেছেন আসিফ জাকারিয়া।
১ জানুয়ারি: বছরের প্রথম দিন জাতিসংঘের নতুন মহাসচিব হিসাবে যোগ দেন দক্ষিণ কোরিয়ার বান কি-মুন। তিনি কফি আনানের স্থলাভিষিক্ত হন। একইদিন বুলগেরিয়া ও রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নে এবং অ্যাঙ্গোলা এপেক-এ যোগ দেয়।
৪ জানুয়ারি: মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মহিলা স্পিকার হন ন্যান্সি পেলোসি।
১০ জানুয়ারি: প্রেসিডেন্ট বুশ ইরাকে অতিরিক্ত সাড়ে ২১ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেন।
১১ জানুয়ারি: চীন সফলভাবে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি কক্ষপথে উপগ্রহ ধ্বংসে সক্ষম। তাদের এ পরীক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। একইদিন বিশ্ব বাণিজ্য সংস্থার ১৫০তম সদস্য হিসাবে যোগ দেয় ভিয়েতনাম।
২২ জানুয়ারি: ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় ৮৮ জনের প্রাণহানি।
২৮ জানুয়ারি: ইরাকের নাজাফে জোটবাহিনী ও সন্দেহভাজন সন্ত্রাসীদের সংঘর্ষে ৩০০ জন নিহত।
২ ফেব্র"য়ারি: জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সংস্থা দি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জানায়, মানবিক তৎপরতার কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
৩ ফেব্র"য়ারি: বাগদাদে ট্রাকবোমা হামলায় ১৩৫ জন নিহত।
১৩ ফেব্র"য়ারি: উত্তর কোরিয়া ৫০ হাজার টন জ্বালানি সাহায্যের বিনিময়ে তাদের ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা বন্ধে সম্মত।
৩ মার্চ: পূর্ণ চন্দ্রগ্রহণ।
৪ মার্চ: এস্তোনিয়া ও আবখাজিয়ায় পার্লামেন্ট নির্বাচন।
৭ মার্চ: নর্দার্ন আয়ারল্যান্ডে নির্বাচন।
৮ মার্চ: ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্বীকার করেন, হিজবুল্লাহ তাদের সেনাদের অপহরণের কয়েক মাস আগেই তারা লেবাননে হামলার পরিকল্পনা করেছিলেন।
২ এপ্রিল: সলোমন দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি।
২১ এপ্রিল: নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন।
২২ এপ্রিল: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা।
২৩ এপ্রিল: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিনের মৃত্যু।
২৭ এপ্রিল: তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা। পরবর্তীতে আদালত এ নির্বাচন বাতিল ঘোষণা করে।
৬ মে: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস সারকোজির বিজয়।
১০ মে: টনি ব্লেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
২৪ মে: আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন।
১০ জুন: বেলজিয়ামে সাধারণ নির্বাচন।
২৫ জুন: বুলগেরিয়া ও গ্রিসে রেকর্ড ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
২৭ জুন: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে টনি ব্লেয়ারের পদত্যাগ। তার স্থলাভিষিক্ত হন লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউন।
২৯ জুন: যুক্তরাষ্ট্রের বাজারে আসে অ্যাপেল এর নতুন আইফোন।
৩০ জুন: পাপুয়া নিউ গিনিতে পার্লামেন্ট নির্বাচন।
১ জুলাই: জার্মানির কাছ থেকে কাউন্সিল অব দ্য ইউরোপীয় ইউনিয়ন এর প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করে পর্তুগাল।
১৯ জুলাই: ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রতিভা পাতিল।
২২ জুলাই: তুরস্কে পার্লামেন্ট নির্বাচন।
২৯ জুলাই: জাপানের ক্ষমতাসীন দল উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারায়।
১ আগস্ট: সিয়েরা লিয়নে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন।
১৪ ও ১৫ আগস্ট: পাকিস্তান ও ভারতের স্বাধীনতার ৬০ বছর পূর্তি।
১৪ আগস্ট: ইরাকে লাগাতার বোমা হামলায় ৫৭২ জনের প্রাণহানি।
১৫ আগস্ট: পেরুতে ৮.০ মাত্রার ভূমিকম্পে পাঁচ শতাধিক লোক নিহত।
২৫ আগস্ট: হায়দ্রাবাদে বোমা হামলায় ৪৪ জন নিহত।
৩১ আগস্ট: মালয়েশিয়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন।
৩ সেপ্টেম্বর: ব্রিটিশ সেনারা ইরাকের বসরা থেকে সরে আসে।
৮ সেপ্টেম্বর: আলজেরিয়ায় গাড়িবোমা হামলায় অর্ধশতাধিক লোকের প্রাণহানি।
৯ সেপ্টেম্বর: গুয়েতেমালায় সাধারণ নির্বাচন।
১২ সেপ্টেম্বর: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগের ঘোষণা দেন। একইদিন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ফ্রাদকভ এবং তার মন্ত্রিপরিষদ পদত্যাগ করে।
২৬ সেপ্টেম্বর: মিয়ানমারে কয়েকদিন ধরে চলা জান্তাবিরোধী বিক্ষোভ দমনকালে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে সরকার। পরে জানানো হয়, নিহত হয়েছে ১০ জন। অবশ্য, পশ্চিমাদের দাবি, নিহতের সংখ্যা অনেক বেশি। ২০ বছরের মধ্যে মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে জাপানের এক আলোকচিত্রীও নিহত হন।
২ অক্টোবর: পিয়ংইয়ংয়ে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলন শুরু। তিনদিনব্যাপী এ সম্মেলন ছিল গত সাত বছরের মধ্যে প্রথম এবং ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলন।
৬ অক্টোবর: পাকিস্তানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন। সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হন।
১৫ অক্টোবর: চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম কংগ্রেস।
১৮ অক্টোবর: আট বছরের নির্বাসন শেষে পাকিস্তানে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ওই রাতেই করাচিতে তার শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ১৩৬ জন। বেনজির রক্ষা পান।
২০ অক্টোবর: ক্যালিফোর্নিয়ার দাবানল শুরু। ৯ নভেম্বর পর্যন্ত চলা এ দাবানলে ১৬শ' ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়। নিরাপদে সরিয়ে আনা হয় ১০ লাখ লোককে।
২১ অক্টোবর: স্লোভানিয়ায় নির্বাচন। একইদিন সুইজারল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন।
২৫ অক্টোবর: বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এয়ারবাস এ-৩৮০ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উড্ডয়ন করে। বিমানটির প্রথম ফ্লাইট অস্ট্রেলিয়ার উদ্দেশে সিঙ্গাপুর থেকে আকাশে ওড়ে। সুপারজাম্বো হিসেবে পরিচিত বিশাল আকৃতির বিমানটির টিকেট অনলাইনে নিলামের মাধ্যমে বিক্রি হয়। প্রতিটি টিকিট বিক্রি হয় একশ' থেকে ৫৬০ ডলারে। বিমানটি ৮৫০ জন যাত্রী বহনে সক্ষম। প্রথম ফ্লাইটে যাত্রী ছিল সাড়ে চারশ। প্রায় চার দশক ধরে বোয়িং-৭৪৭ ছিল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান। এদিন এয়ারবাস এ-৩৮০ স্থানটি দখল করে নেয়।
২৮ অক্টোবর: আর্জেন্টিনায় প্রেসিডেন্ট নির্বাচনে ফার্স্ট লেডি ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কার্শনার (৫৪) জয়ী হন। আর্জেন্টিনার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেন তিনি। আইনজীবী ও মধ্য-বামপন্থি সিনেটর ফার্নান্দেজ ডিসেম্বর মাসে তার স্বামী ও প্রেসিডেন্ট নেসতর কার্শনারের কাছ থেকে নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।
৩ নভেম্বর: পাকিস্তানে জরুরি অবস্থা জারি। বৈরি বিচারালয় এবং ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ এ পদক্ষেপ নেন। অবশ্য, ধারণা করা হয় মূলত সুপ্রিম কোর্টের বিচারকদের সরিয়ে অনুগতদের সেখানে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেন মুশাররফ। পরবর্তী সময়ে দেখা যায়, সেনাপ্রধান থাকা অবস্থায় মুশাররফের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা তার অনুগত বিচারকরা খারিজ করে দেন।
৬ নভেম্বর: আফগানিস্তানে মাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু। এদের ছয়জন ছিলেন পার্লামেন্ট সদস্য।
১৩ নভেম্বর: ডেনমার্কে পার্লামেন্ট নির্বাচন।
১৭ নভেম্বর: কসোভোতে পার্লামেন্ট নির্বাচন।
২৪ নভেম্বর: অস্ট্রেলিয়ার নির্বাচনে লেবার পার্টি বিজয়ী। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় কনজারভেটিভ পার্টির ১১ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে কেভিন রুডের নেতৃত্বাধীন লেবার পার্টি ক্ষমতায় আসে।
২৫ নভেম্বর: ক্রোয়েশিয়ায় পার্লামেন্ট নির্বাচন।
২৫ নভেম্বর: আট বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে সেপ্টেম্বরে তিনি দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে আবার সৌদি আরবে ফেরত পাঠায় মুশাররফ সরকার।
২৭ নভেম্বর: ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার ছয় দশকের সংঘাতের অবসান ঘটিয়ে ২০০৮ সালের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আনাপোলিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন। এ সম্মেলনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগটি নিয়েছিলেন। সৌদি আরব এবং সিরিয়াসহ ৪০ টিরও বেশি আরব দেশ অ্যানাপোলিস সম্মেলনে যোগ দেয়। তবে ফিলিস্তিনের সংগঠন হামাসকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। প্রসঙ্গত, হামাস গত কয়েক মাস ধরে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
২৮ নভেম্বর: দেশি-বিদেশি চাপের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে দেন। জানুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার উদ্দেশে তিনি এ পদক্ষেপ নেন।
২ ডিসেম্বর: রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়ার বিজয়। নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা। একইদিন ভেনেজুয়েলায় অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের বিপক্ষে রায় দেয় ভোটাররা। গণভোটে সংস্কারের পক্ষে রায় পেলে শ্যাভেজ ভেনেজুয়েলার সংবিধান পরিবর্তন করে আজীবন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ পেতেন।
৩ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কেভিন রুড। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি কিয়োটো প্রটোকল অনুমোদন করে সরকারি নথিতে স্বাক্ষর করেন। তার এ পদক্ষেপে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের কিয়োটো বিরোধিতার অবসান হয় এবং জলবায়ু সংক্রান্ত কিয়োটো চুক্তি স্বাক্ষর না করা উন্নত দেশের মধ্যে বাকি থাকে শুধু যুক্তরাষ্ট্র।
৩-১৪ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার বালিতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। ২০০৯ সালের মধ্যে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে ১৯০টি দেশের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতেই আয়োজক ও জলবায়ু বিজ্ঞানীরা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস, খরার মতো পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র দেশগুলো।
৮ ডিসেম্বর: পর্তুগালের রাজধানী লিসবনে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আফ্রিকা-ইইউ শীর্ষ সম্মেলন। তবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সম্মেলনে উপস্থিত থাকায় তা বয়কট করেন ব্রিটেন এবং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী।
১৫ ডিসেম্বর: পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহার করে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্র"তি দেন। এর আগের দিন তিনি দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন।
১৬ ডিসেম্বর: কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচন।
১৮ ডিসেম্বর: জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯ ডিসেম্বর: টাইম ম্যাগাজিনের ২০০৭ সালের 'পারসন অব দ্য ইয়ার ঘোষিত হন' রাশিয়ার প্রেসিডেন্ট ভ
bdnews24