মিয়ামি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ামির চিড়িয়াখানায় ৫৫ বছর বয়স্ক এক সুমাত্রীয় ওরাংওটাংয়ের মৃত্যু হয়েছে। নাম নোনজা। সম্ভবত এটিই বিশ্বের সবচে বয়স্ক ওরাংওটাং। মিয়ামি চিড়িয়াখানার মুখপাত্র রোববার একথা বলেছেন।
নোনজার জন্ম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অভয়ারণ্যে ১৯৫২ সালের জুনে। শনিবার সকালে মিয়ামি চিড়িয়াখানায় তার অসাঢ় দেহ পড়ে থাকতে দেখা যায়। চিড়িয়াখানার মুখপাত্র রন মাজিল সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, নোনজার মাথায় জমাটবাঁধা রক্ত পাওয়া গিয়েছিল-- যা থেকে ধারণা করা হচ্ছে টিউমার বা এ জাতীয় কোনো কিছুর কারণে নোনজা মারা গেছে।
মাজিল বলেন, সুমাত্রার আরেকটি ওরাংওটাং ৫৭ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল। কিন্তু নোনজার জাতের ওরাংওটাংয়ের মধ্যে নোনজাই সবচে বেশিদিন বেঁচেছে বলে জানান মাজিল।
মাজিল বলেন, চিড়িয়াখানা কিংবা বন কোনোখানেই বিশালকায় নোনজা জাতের ওরাংওটাংয়ের এতদিন বেঁচে থাকার রেকর্ড নেই। এদের বেশিরভাগই ৪০ এর মাঝামাঝি সময়ে মারা যায়।
মাজিল জানান, নোনজার ৫টি ছানাপোনা আছে। ১৯৮৩ সালে হল্যান্ডের একটি চিড়িয়াখানা থেকে নোনজাকে জাহাজে করে নিয়ে আসা হয় মিয়ামি তে। ডাচ ভাষায় 'নোনজা' শব্দের অর্থ 'মেয়ে'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ঘ.
bdnews24