২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সীমান্তে সতর্কতা প্রত্যাহার করেছে ভারত

পাকিস্তান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাহার করেছে ভারত। একইসঙ্গে সীমান্ত পথে কিছু যোগাযোগও পুনরায় শুরু হয়েছে। ভারতের কর্মকর্তারা সোমাবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 08:45 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাহার করেছে ভারত। একইসঙ্গে সীমান্ত পথে কিছু যোগাযোগও পুনরায় শুরু হয়েছে। ভারতের কর্মকর্তারা সোমাবার একথা জানিয়েছেন। বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর সীমান্তরক্ষীদের সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেয় ভারত। বেনজির হত্যাকাণ্ডের পর পাকিস্তানে সৃষ্ট সহিংসতা সীমান্ত পেরিয়ে ভারতেও ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় শুক্রবার নয়া দিল্লি এ নির্দেশ দিয়েছিল। তবে কয়েক দিনের নৈরজ্যকর পরিস্থিতির পর পাকিস্তানের শহরগুলেতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে থাকায় ভারতের সীমান্তে আর কোনো "রেড এলার্ট" বহাল নেই বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এছাড়া, ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহে দুইবার যাতায়াতকারী দিল্লি-লাহোর সমঝোতা এক্সপেস রোববার থেকে পুনরায় চালু হয়েছে। মন্ত্রণালয়টির এক কর্মকর্তা আরও জানিয়েছেন, "পরিস্থিতির উন্নতি হলে" শনিবার থেকে ভারতের রাজস্থান ও পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে যাতায়াতকারী সাপ্তাহিক থার এক্সপ্রেস পুনরায় চালু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৯ঘ.