২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলবার

পাকিস্তানে আগামী ৮ জানুয়ারির নির্ধারিত নির্বাচন স্থগিত করা হবে কিনা সে সম্পর্কে মঙ্গলবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পাকিস্তানকে সামরিক শাসন থেকে পুরোপুরি বেসামরিক শাসনে নেওয়ার লক্ষ্যে নির্ধারিত ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন সৃষ্টি হয় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। আত্মঘাতী হামলায় বেনজির নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে, বিশেষকারে দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 08:02 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে আগামী ৮ জানুয়ারির নির্ধারিত নির্বাচন স্থগিত করা হবে কিনা সে সম্পর্কে মঙ্গলবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পাকিস্তানকে সামরিক শাসন থেকে পুরোপুরি বেসামরিক শাসনে নেওয়ার লক্ষ্যে নির্ধারিত ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন সৃষ্টি হয় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। আত্মঘাতী হামলায় বেনজির নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে, বিশেষকারে দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। সোমবার ইসলামাবাদে নির্বাচন কমিশন সচিব কানওয়ার দিলশাদ সাংবাদিকদের বলেন, "আমরা প্রাদেশিক সরকার এবং নির্বাচন কমিশনারদের পরিস্থিতি সম্পর্কে জানাতে বলেছি। তাদের প্রতিবেদন আজ সন্ধ্যা নাগাদ চলে আসবে এবং আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব।" বেনজির হত্যাকাণ্ডের পর সৃষ্ট দাঙ্গায় তার শক্ত ঘাঁটি সিন্ধু প্রদেশের ১০টি নির্বাচন কমিশন অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের ওই সচিব জানিয়েছেন, সমস্যার কারণে গত চারদিন ধরে সিন্ধু প্রদেশের রাজধানী করাচির ব্যালট পেপার ছাপা স্থগিত রয়েছে। এর আগে রোববার বেনজিরের ১৯ বছর বয়সী ছেলে বিলাওয়াল তার দল পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি মনোনীত হয়েছেন যুগ্ম চেয়ারম্যান। যুগ্ম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে জারদারি জানান, তার দল আগামী ৮ জানুয়ারির নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, "এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমরা নির্বাচন করব। কেননা বেনজির নির্বাচনে অংশ নেওয়ার পক্ষেই ছিলেন।" পিপিপির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর নওয়াজ শরীফের দলের এক মুখপাত্র জানিয়েছে, তারা বয়কটের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে। দলীয় মুখপাত্র আহসান ইকবাল বলেন, "বেনজির আত্মঘাতী হামলায় নিহত হওয়ার পরও যদি পিপিপি নির্বাচন করতে পারে তাহলে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার কোনো যু্িক্ত আছে বলে মনে হয় না।" এদিকে, টানা নৈরাজ্যকার পরিস্থিতির পর সোমবার সকালে পাকিস্তানের প্রধান প্রধান শহরগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার লক্ষণ দেখা গেছে। বেনজির হত্যাকাণ্ডের পর কার্যত ভুতুড়ে নগরীতে পরিণত হওয়া পাকিস্তানের সবচেয়ে বড় নগরী করাচিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তিনদিনের জাতীয় শোকের জন্য বন্ধ থাকা এখানকার ব্যাংক ও মার্কেটগুলো খুলেছে। রাস্তায় চলাচল করছে গাড়ি ও মটরবাইক। তবে এক কোটি ৪০ লাখ লোকের বসতিপূর্ণ শহরটির স্বাভাবিক যানজট দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩৫৪ ঘ.