২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তে বেনজির হত্যাকাণ্ড: প্রশ্ন ও বিতর্কের ঝড়

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চালাচ্ছে পাকিস্তান পুলিশের চার সদস্যের একটি দল। তাদের সহযোগিতা করছে নিরাপত্তা সংস্থাগুলো। এছাড়া বিচার বিভাগীয় একটি দলও তদন্ত চালাচ্ছে। এই তদন্তের মাঝেও প্রশ্ন ও বিতর্কের ঝড় উঠেছে বেনজিরের মৃত্যুর কারণ ও এর জন্য কারা দায়ী তা নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চালাচ্ছে পাকিস্তান পুলিশের চার সদস্যের একটি দল। তাদের সহযোগিতা করছে নিরাপত্তা সংস্থাগুলো। এছাড়া বিচার বিভাগীয় একটি দলও তদন্ত চালাচ্ছে। এই তদন্তের মাঝেও প্রশ্ন ও বিতর্কের ঝড় উঠেছে বেনজিরের মৃত্যুর কারণ ও এর জন্য কারা দায়ী তা নিয়ে। গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় হামলাকারীদের উপুর্যপুরি গুলি ও বোমা হামলায় নিহত হন পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির। কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলার আগে সন্ত্রাসী তার ওপর তিন রাউন্ড গুলে ছোঁড়ে। এদিকে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বেনজির হত্যা তদন্তে আন্তর্জাতিক সাহায্য প্রত্যাখান করায় তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের জন্য রোববার পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে তিনি আসলে কিভাবে মারা গেছেন এবং কারা এ হমলা চালিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক। সরকার, নিরাপত্তা বাহিনী, বেনজিরের দল এবং জঙ্গিরা একে অপরকে দায়ী করছে। এছাড়া, বুলেটে নাকি বোমার আঘাতে অথবা গাড়ির ছাদের সঙ্গে বাড়ি খেয়ে তার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যগুলো এখানো তুলে ধরা হল। ক্স বেনজিরকে হত্যার জন্য সরকার আল-কায়েদাকে দায়ী করেছে এবং এর পেছনে জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদের হাত রয়েছে বলে জানিয়েছে। যদিও মেহসুদের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। ক্স বেনজিরের দল পাকিস্তান পাকিস্তান পিপলস্ পর্টির (পিপিপি) কর্মকর্তারা জানিয়েছেন, বেনজিরকে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য সরকার আল-কায়েদাকে দায়ী করছে। পরক্ষভাবে সরকারের দিকে আঙ্গুল তুলে তারা বলছে, বেনজিরের শত্র"রাই এ হামলার চালিয়েছে। ক্স মেডিকেল রিপোর্ট উপস্থাপন করে সরকারিভাবে জানানো হয়েছে, গাড়ির ছাদে একটি হাতলের সঙ্গে বাড়ি খেয়ে বেনজিরের মৃত্যু হয়েছে। কেননা প্রথমে গুলির সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচু করেন এবং বোমা বিস্ফোরণে তিনি লাফিয়ে উঠলে গাড়ির ছাদের সঙ্গে মাথায় বাড়ি খান। ক্স তবে পিপিপি সরকারে এই ব্যাখ্যাকে হাস্যকর বলে আখ্যায়িত করে বলেছে, গুলিতেই তার মৃত্যু হয়েছে। গত শনিবার পিপিপির এক মুখপাত্র জানিয়েছেন, বেনজিরের মাথায় গুলি লেগেছিল। ক্স তদন্ত কর্মকর্তারা হামলাকারী সন্দেহে বিস্ফোরণস্থলে পাওয়া একটি ছিন্নভিন্ন মাথা একত্র করে ও আরও কয়েকটি আঙুলের ডিএনএ পরীক্ষা করছেন। মাথা ও আঙুলগুলো একই ব্যাক্তির কিনা এটা নিশ্চিত হওয়ার জন্যই ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ক্স দেশটির ডন নিউজ টেলিভিশন কিছু ঝাপসা স্থির চিত্র প্রকাশ করেছে, যেখানে মনে হচ্ছে দুই ব্যক্তি বেনজিরের ওপর হামলা চালায়। এর মধ্যে আছে এক যুবক। তার চুল ছোট করে কাটা। চোখে রোদচশমা পরা। গায়ে সাদা শার্ট ও ধুসর ওয়েস্ট কোর্ট। মাথায় শাল জড়ানো আরেকজন তার পেছনে দাঁড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে, এই দ্বিতীয় ব্যক্তিই বোমা হামলাকারী। এছাড়া, দুটি ছবিতে দেখা যাচ্ছে প্রথম যুবক বেনজিরের দিকে পিস্তল তাক করে আছে। তবে হামলাকারী কয়জন ছিল কর্তৃপক্ষ তা এখনো নিশ্চিত করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩০ ঘ.