২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা জঙ্গি মেহসুদ বেনজির হত্যায় জড়িত নয়

আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানি জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। শনিবার তার এক মুখপাত্র একথা বলেছেন। অজ্ঞাত স্থান থেকে মেহসুদের মুখপাত্র মৌলভি ওমর টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমি এটা প্রত্যাখ্যান করছি। আদিবাসী জনগণের নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা নারীদের হামলা করি না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

পেশোয়ার,ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানি জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। শনিবার তার এক মুখপাত্র একথা বলেছেন। অজ্ঞাত স্থান থেকে মেহসুদের মুখপাত্র মৌলভি ওমর টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমি এটা প্রত্যাখ্যান করছি। আদিবাসী জনগণের নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা নারীদের হামলা করি না।" শুক্রবার রাতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেন, "আমাদের গোয়েন্দা তথ্য বলছে, বেনজিরের হত্যার পেছনে আল-কায়েদা নেতা বায়তুল্লাহ মেহসুদের হাত রয়েছে।" তিনি আরও বলেন, "হামলার জন্য মেহসুদ তার লোকদের অভিনন্দন জানাচ্ছে