২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজতন্ত্র বিলুপ্তি অনুমোদন করল নেপাল পার্লামেন্ট

রাজতন্ত্র বিলুপ্ত করার ঐতিহাসিক প্রস্তাব শুক্রবার অনুমোদন করেছে নেপালের প্রাদেশিক পার্লামেন্ট। শান্তি চুক্তি এগিয়ে নিতে মাওবাদীদের সঙ্গে করা রাজনৈতিক চুক্তির অংশ হিসাবে সরকার রাজতন্ত্র বিলোপ প্রশ্নে পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করে। ৩২৯ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৭০ ভোটে পাস হয়েছে ওই প্রস্তাব। মাত্র তিনটি ভোট প্রস্তাবের বিপক্ষে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

কাঠমাণ্ডু, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাজতন্ত্র বিলুপ্ত করার ঐতিহাসিক প্রস্তাব শুক্রবার অনুমোদন করেছে নেপালের প্রাদেশিক পার্লামেন্ট। শান্তি চুক্তি এগিয়ে নিতে মাওবাদীদের সঙ্গে করা রাজনৈতিক চুক্তির অংশ হিসাবে সরকার রাজতন্ত্র বিলোপ প্রশ্নে পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করে। ৩২৯ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৭০ ভোটে পাস হয়েছে ওই প্রস্তাব। মাত্র তিনটি ভোট প্রস্তাবের বিপক্ষে পড়েছে। নেপালে ২৪০ বছরের রাজতন্ত্র অবসানে মাওবাদীদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে এই ভোটাভুটির সুযোগ সৃষ্টি হয়। তবে আগামী বছর মধ্য এপ্রিলে নবনির্বাচিত গণপরিষদের প্রথম বৈঠকের পরই নেপালকে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকার। নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করতে অন্তর্বর্তী সংবিধানে একটি ধারা সংযোজনের জন্যই শুক্রবার পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করা হয়। পার্লামেন্টের স্পিকার সুবাস নেমওয়াং বলেন, "এটি এক ধরনের আপোস।" ভোটের ফল শুক্রবার টেলিভিশনে সরাসরি স