রাওয়ালপিন্ডি, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। আত্মঘাতী হামলাকারী তার ওপর যুগপৎ গুলিবর্ষণ এবং বোমার বিস্ফোরণ ঘটায়।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির ওই সমাবেশে হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে বেনজিরের মৃত্যু হয়। এ ছাড়া ওই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ ৪)
বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মকর্তা রেহমান মালিক বলেন, "তিনি শহীদ হয়েছেন।"
বেনজির ভুট্টোর বয়স হয়েছিল ৫৪ বছর।
এআরওয়াই-ওয়ান টেলিভিশন জানায়, রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে বেনজির ভুট্টো মারা গেছেন। তার মাথায় গুলি করা হয়েছিল।
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তীব্র ভাষায় বেনজিরসহ সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপি জানায়, বেনজিরের নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই প্রেসিডেন্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন।
এপিপি আরও জানায়, মুশাররফ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জনতাকে উদ্দেশ্য করে বলেন, "শোকে আপনারা যেমন মূহ্যমান হয়ে পড়েছেন, আমার হৃদয়েও তেমনি রক্তক্ষরণ হচ্ছে।"
পুুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করে বেরিয়ে যাওয়ার সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী বেনজিরকে লক্ষ্য করে গুলি করে। গুলির পরপরই ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শহীদ বলেন, "হামলাকারী প্রথমে বেনজিরের গাড়ি লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে বেনজির আত্মরক্ষার্থে মাথা নিচু করেন। এরপর ওই হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন।"
পুলিশ জানিয়েছে, হামলায় ১৬ জন নিহত হয়েছে।
আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে গত ১৮ অক্টোবর দেশে ফেরার দিনই বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী হামলা হয়। এতে কমপক্ষে ১৫০ জন নিহত হলেও তিনি সে যাত্রায় বেঁচে যান।
ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি রাস্তার ওপর মানুষের মৃতদেহ ও ছিন্নমস্তকের স্তুপ পড়ে থাকতে দেখেছেন।
বিস্ফোরণের পরপরই মানুষ দিগি
bdnews24