২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলে গ্রেপ্তার হবেন নির্বাসিত থাই নেতা থাকসিন

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসিত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ব্যাংকক, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসিত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। সামফান সারাথানা নামের ওই কর্মকর্তা বলেন, "আদালত সিনাওয়াত্রার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে এবং পুলিশ তা নিয়ে প্রস্তুত।" থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট গত আগস্ট মাসে সিনওয়াত্রা ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও রাজনীতিবীদদের ওপর নিষেধজ্ঞা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সিনাওয়াত্রা ২০০৬ সালে সেনা অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যূত হন। গত ২৩ ডিসেম্বরের নির্বাচনে সিনাওয়াত্রাকে সমর্থনকারী পিপল পাওয়ার পার্টি (পিপিপি) পার্লামেন্টের অধিকাংশ আসন জিতে নেওয়ার পর তিনি ঘোষণা দেন আগামী এপ্রিল মাসের মধ্যে তিনি দেশে ফিরতে চান। গত মঙ্গলবার হংকংয়ে এক সংবাদ সম্মেলনে থাকসিন বলেন, "এপ্রিলের মধ্যেই' দেশে ফিরতে চান তবে তিনি আর রাজনীতিতে জড়াবেন না। তবে তিনি বলেন, "পিপিপি চাইলে আমি তাদের পরামর্শ দেব।" নির্বাসিত হওয়ার পর থেকে থাকসিন অধিকাংশ সময় লন্ডনে কাটিয়েছেন। হংকং এ থেকে তিনি সা