২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিধস বিধ্বস্ত জাভায় উদ্ধারকাজ চলছে, ১২০ জনের মৃত্যুর আশঙ্কা

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে ১২০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মটির নীচে চাপা পড়া লোকজনদের উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে প্রায় ১ হাজার উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ। এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। গত ২৫ বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধস। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 06:50 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

জাকার্তা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে ১২০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মটির নীচে চাপা পড়া লোকজনদের উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে প্রায় ১ হাজার উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ। এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। গত ২৫ বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধস। কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রাদেশিক এক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে মধ্য জাভায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কয়েক হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র শাহরনি জানান, বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পুলিশ ও উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। ভূমিধসে সবচে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এসব এলাকায় কমপক্ষে ২৮ জন মাটি চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে নেমেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কারানগানায়ার জেলায় বেঙ্গাওয়ান নদীর তীরবর্তী নয়টি গ্রামে ভূমিধসের পর এ পর্যন্ত ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩০ জন এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া, কারানগানায়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ওনোগিরি জেলায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা খুবই ধীর গতিতে এগুচ্ছে। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা জুলিয়ান্তো বলেন, "উদ্ধারকর্মীরা সহজে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না। ফলে স্থানীয়রাই উদ্ধার তৎপরতা চালাচ্ছে।" স্থানীয় উদ্ধারকর্মীদলের প্রধান হেরু আজি প্রাতোমো রয়টার্সকে ফোনে জানিয়েছেন, "মাটির ওপর পানি ছিটানো হচ্ছে। যাতে করে মাটি ধুয়ে গিয়ে মৃতদেহের সন্ধান পাওয়া যায়।" তবে এভাবে মৃতদেহের সন্ধান পেতে অনেক সময় লেগে যাবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৮ ঘ.