প্রিস্টিনা, সার্বিয়া, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জোট সরকার গঠনে মতৈক্যে পৌঁছেছে কসোভোর প্রধান দুই রাজনৈতিক দল। দলীয় সূত্রগুলো বুধবার একথা জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, বুধবারের মধ্যে সরকার গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হবে। এই জোট সরকারই আগমী বছররে প্রথম দিকে সার্বিয়া থেকে প্রদেশটির স্বাধীনতা ঘোষণা করতে পারে।
জাতিসংঘ ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক গেরিলা কমান্ডার হশিম থাচি হবেন কসোভোর পঞ্চম প্রধানমন্ত্রী। তার দল ডেমোক্রেটিক পার্টি অব কসোভো (পিডিকে) গত ১৭ নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়।
নতুন সরকারে পিডিকে থেকে মন্ত্রীত্ব পাচ্ছেন সাতজন। অন্যদিকে সরকারে তাদের অংশীদার ডেমোক্রেটিক লিগ অব কসোভোর (এলডিকে) মন্ত্রী থাকবে পাঁচজন। এছাড়া তিনিটি পদ সংরক্ষিত থাকবে সার্বসহ কসোভোর জাতিগত সংখ্যালঘুদের জন্য।
পিডিকে'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমাদের এখন একটি স্থিতিশীল ও কার্যকর পার্লামেন্ট প্রয়োজন। কেননা আমরা স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৫ ঘ.
bdnews24