২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭৫ জন নিহত বা নিখোঁজ

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রবল বৃষ্টির ফলে হওয়া ভূমিধসে ৭৫ জন নিখোঁজ অথবা মারা গেছে। জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

জাকার্তা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রবল বৃষ্টির ফলে হওয়া ভূমিধসে ৭৫ জন নিখোঁজ অথবা মারা গেছে। জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো বুধবার একথা জানিয়েছে। এক প্রাদেশিক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে মধ্য জাভায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কয়েক হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, গত ২৫ বছরে ওই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধস। প্রাদেশিক পুলিশের মুখপাত্র শাহরনি জানান, বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পুলিশ ও উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কারানগানায়ার জেলায় বেঙ্গাওয়ান নদীর তীরবর্তী নয়টি গ্রামে ভূমিধসের পর এ পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়া, কারানগানায়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ওনোগিরি জেলায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা খুবই ধীর গতিতে এগুচ্ছে। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা জুলিয়ান্তো বলেন, "উদ্ধারকর্মীরা সহজে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না। ফলে স্থানীয়রাই উদ্ধার তৎপরতা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭৪১ ঘ.