২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রাশিয়া সফলভাবে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এগুলোর মাধ্যমে সাবেক সোভিয়েত আমলের সেকেলে হয়ে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন করা হবে। বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। মঙ্গলবার চালানো পরীক্ষায় আরএস ২৪ নামের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ৭ হাজার কিমি দূরে কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 06:03 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --রাশিয়া সফলভাবে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এগুলোর মাধ্যমে সাবেক সোভিয়েত আমলের সেকেলে হয়ে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন করা হবে। বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। মঙ্গলবার চালানো পরীক্ষায় আরএস ২৪ নামের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ৭ হাজার কিমি দূরে কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর কিছু পরে ব্যারেন্টস সাগর থেকে একটি ডুবোজাহাজ থেকে একই লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আরেকটি নতুন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যুক্তরাষ্ট্রকে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগ উপেক্ষা করার জন্য আবারও দোষারোপ করার প্রেক্ষাপটে রাশিয়া এ পরীক্ষাটি চালাল। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে আরএস ২৪ ক্ষেপণাস্ত্রটি অন্তত ৩টি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। রাশিয়া বলেছে যে কোনও প্রতিরক্ষাব্যুহ ভেদ করার ক্ষমতা রয়েছে এগুলোর। যুক্তরাষ্ট্র মধ্য ইউরোপের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে। তারা বলছে ইরানের সম্ভাব্য ভবিষ্যত পারমাণবিক হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এটি প্রয়োজন। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সাক্ষাৎকারে বলেছেন এটা পরিষ্কার যে, ইরান নয়, রাশিয়াই এর আসল লক্ষ্য। কয়েকদিন পর ভ্রেমিয়া নভোস্তি পত্রিকায় এ সাক্ষাৎকারটি প্রকাশিত হবে। অন্যদিকে মার্কিনীদের দাবি, তাদের সীমিত পাল্লার ওই পরিকল্পিত প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যথেষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১৪৯ঘ.