২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন-ইরাকি টহল সেনাদের ওপর দু'দফা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে বাগদাদের উত্তরাঞ্চলে গোলযোগপূর্ণ পরিস্থিতিরই বহিঃপ্রকাশ ঘটেছে। মার্কিন সেনাবাহিনীর ভাষ্য, আল-কায়েদার বন্দুকধারীরা ওই অঞ্চলে পুনসংগঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

বাইজি, ইরাক, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন-ইরাকি টহল সেনাদের ওপর দু'দফা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে বাগদাদের উত্তরাঞ্চলে গোলযোগপূর্ণ পরিস্থিতিরই বহিঃপ্রকাশ ঘটেছে। মার্কিন সেনাবাহিনীর ভাষ্য, আল-কায়েদার বন্দুকধারীরা ওই অঞ্চলে পুনসংগঠিত হচ্ছে। সালাহউদ্দিন প্রদেশের বাইজি শহরে আবাসিক এলাকার নিকটবর্তী একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্টেফারণ ঘটায়। ইরাকি সেনাবাহিনীর মেজর শামিল মোহাম্মেদ এবং ঊর্ধতন প্রাদেশিক পুলিশ কর্মকর্তা বলেছেন, এতে ২৩ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছে। মার্কিন বাহিনী এবং ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিক খবরে ২০ জন নিহত এবং ৮০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। একইদিনে বাকুবায় এক শেষকৃত্যানুষ্ঠানে অপর আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়। এ হামলা দুটি ইরাকে গত দুই সপ্তাহের মধ্যে সংঘটিত সবচেয়ে ভয়াবহ হামলা। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের একজন আলোকচিত্রী জানিয়েছেন, 'নর্দার্ন ওয়েল কোম্পানি'র কর্মচারিদের আবাসিক এলাকায় যাওয়ার রাস্তার একটি নিরাপত্তা টহল চৌকিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সালাহউদ্দিন প্রদেশে ইরাকি-মার্কিন যৌথ সমন্বয় কেন্দ্রের কর্মকর্তা ও ইরাকি সেনাবাহিনীর মেজর শামি মোহাম্মেদ জানিয়েছেন, হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক এবং তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অবশ্য, ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ২৫ জন নিহত হয়েছে। রয়টার্সের ওই আলোকচিত্রী আরও জানান, ট্রাকবোমার বিস্ফোরণে ছয়টি গাড়িতে আগুন ধরে যায় এবং রাস্তায় বড় একটি গর্তের সৃষ্টি হয়। এছাড়া, আবাসিক এলাকাটির কয়েকটি ভবনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ইরাকে গত ১২ ডিসেম্বরের পর মঙ্গলবারের এ হামলায়ই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ওই দিন দক্ষিণাঞ্চলীয় আমারা শহরে লাগাতার তিনটি গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত এবং ১২৫ জন আহত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/২১০৩ ঘ.