২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪১ তামিল গেরিলাকে হত্যার দাবি শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে গত সপ্তাহের শেষ দিকে সংঘটিত কয়েক দফা সংঘর্ষে সেনাবাহিনী ৪১ জন তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে। এসব সংঘর্ষে সেনাবাহিনীর তিন সদস্যও নিহত হয়েছেন। সোমবার সেনাবাহিনী একথা জানিয়েছে। রোববার উত্তরাঞ্চলীয় ভাভুনিয়া এবং জাফনা জেলার সংঘর্ষে নিহত হয় ১১ জন গেরিলা। একইদিন উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্নার জেলার সংঘর্ষে নিহত হয় আরও আট জন গেরিলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কলম্বো, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে গত সপ্তাহের শেষ দিকে সংঘটিত কয়েক দফা সংঘর্ষে সেনাবাহিনী ৪১ জন তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে। এসব সংঘর্ষে সেনাবাহিনীর তিন সদস্যও নিহত হয়েছেন। সোমবার সেনাবাহিনী একথা জানিয়েছে। রোববার উত্তরাঞ্চলীয় ভাভুনিয়া এবং জাফনা জেলার সংঘর্ষে নিহত হয় ১১ জন গেরিলা। একইদিন উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্নার জেলার সংঘর্ষে নিহত হয় আরও আট জন গেরিলা। শনিবার ও রোববার সেনাবাহিনী ২২ জন তামিল গেরিলাকে হত্যা, বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস এবং গেরিলাদের একটি ঘাঁটি দখল করার পর ভাভুনিয়া, জাফনা ও মান্নারে ওইসব সংঘর্ষ হয়। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানাক্কারা বলেন, "রোববার আরও ১৯ গেরিলা নিহত হয়। এ নিয়ে সপ্তাহান্তে নিহতের সংখ্যা পৌঁছায় ৪১ জনে।" শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে একটি স্বাধীন মাতৃভূমির জন্য লড়াইরত লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, সেখানে আসলে কি ঘটেছিল এবং কত জনের প্রাণহানি হয়েছে সে সম্পর্কে নিরপেক্ষ কোনো সূত্রেও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, বিশ্লেষকরা মনে করেন, শ্রীলঙ্কার সেনাবাহিনী এবং এলটিটিই উভয় পক্ষই সংঘর্ষে শত্র"পক্ষের বেশি প্রাণহানির দাবি জানিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪০ ঘ.