কাঠমান্ডু, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- শ'শ' বছরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করতে সরকারের সঙ্গে মাওবাদীদের চুক্তিতে নতুন করে শান্তির আশা জেগে উঠেছে নেপালে। মাসের পর মাস ধরে সাবেক মাওবাদী গেরিলাদের চাপের মুখে সরকার রোববার রাজতন্ত্র বিলুপ্ত করতে রাজি হয়। তিনমাস আগে এ ইস্যু নিয়ে বিরোধের মুখে সরকার থেকে বেরিয়ে যায় মাওবাদীরা। ফলে দশকব্যাপী গৃহযুদ্ধের পর শান্তির বাতাবরণে আসা নেপাল আবারও অশান্ত হয়। কিন্তু সোমবার রাজতন্ত্র বিলোপের সিদ্ধান্তে মাওবাদীদের আবারও সরকারে যোগ দেওয়ার পথ সুগম হয়েছে। জেগে উঠেছে শান্তির আশা।
আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন এবং শাসনতন্ত্র সংশোধন করার ক্ষমতাসম্পন্ন নতুন গণপরিষদ গঠনের পরই ওই সিদ্ধান্ত কার্যকর করবে সরকার।
নির্বাচনের আগে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করা নিয়ে বিরোধের কারণে মাওবাদীরা তিনমাস আগে সরকার থেকে বেরিয়ে গেলে গত নভেম্বর মাসে নির্ধারিত গণপরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। এখন চুক্তি হওয়ায় মাওবাদীরা সরকারে যোগ দেবে। এতে করে দশকব্যাপী গৃহযুদ্ধ শেষে গত বছর সরকারের সঙ্গে মাওবাদীদের স্বাক্ষরিত শান্তি চুক্তিতে অচলবস্থার অবসান ঘটবে বলেই মনে করা হচ্ছে।
১৯৯৯ সালের পর অনুষ্ঠেয় নেপালের প্রথম এই জাতীয় নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে, রাজতন্ত্রসহ দেশটির রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ। ওই নির্বাচনের পরই রাজতন্ত্র বিলুপ্ত করা নিয়ে চুক্তি চাইছিল সরকার। কিন্তু মাওবাদীরা নির্বাচনের আগেই রাজতন্ত্র বিলুপ্তের দাবিতে অটল থাকে।
এ অবস্থায় চলমান রাজনৈতিক অচলবস্থা নিরসনে রোববার মাওবাদী নেতা প্রচণ্ডর সঙ্গে বৈঠক করেন নেপাল সরকারের নেতারা। বৈঠকের পর ক্ষমতাসীন ছয়দলীয় জোট সরকার এবং মাওবাদীরা এক বিবৃতিতে জানায়, " নেপাল হবে একটি 'ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক'। এ সিদ্ধান্ত নতুন গণপরিষদের প্রথম অধিবেশনের পর বাস্তবায়ন করা হবে।"
বিবৃতিতে আরও বলা হয়, "তবে গণপরিষদ নির্বাচনে রাজা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালালে (অন্তর্বর্তী) পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ অংশ নির্বাচনের আগেও রাজতন্ত্রের অবসান ঘটাতে পারে।"
উল্লে
bdnews24