২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটের নির্বাচনে বিজেপি বিজয়ী

ভারতের গুজরাট রাজ্যের নির্বাচনে অধিকাংশ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০০৯ সালের মাঝমাঝিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে গুজরাটের এই নির্বাচনী ফল ভারতের জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, আগাম জাতীয় নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

আহমেদাবাদ, ভারত, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের গুজরাট রাজ্যের নির্বাচনে অধিকাংশ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০০৯ সালের মাঝমাঝিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে গুজরাটের এই নির্বাচনী ফল ভারতের জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, আগাম জাতীয় নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি। নির্বাচনের এ ফলাফল নির্বাচনপূর্ব এবং বুথফেরত সব জরিপের ফলাফলের উল্টো হয়েছে। ওইসব জরিপে বলা হয়েছিল, নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কংগ্রেস আশা করেছিল, এ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে তারা তাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবে। কেননা, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে শরিক কমিউনিস্ট পার্টির সঙ্গে বিরোধের জের ধরে বেশ নাজুক অবস্থায় রয়েছে তারা। কিন্তু গুজরাটের নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১১৭টি আসনে এবং কংগ্রেস ৫৯টি আসনে বিজয়ী হয়েছে। অবশ্য, এ নির্বাচনে বিজেপি গত নির্বাচনের চেয়ে ১০টি আসন কম এবং কংগ্রেস ৮টি আসন বেশি পেয়েছে। জয়লাভের পর গুজরাট রাজ্যের বিতর্কিত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের বলেন, "এটা গুজরাটের সাড়ে পাঁচ কোটি মানুষের বিজয়।" মোদি বলেন, "এটা ইতিবাচক ভোট। এ ভোট সরকারকে পুনরায় ক্ষমতায় আনার। গুজরাটের জনগণ নেতিবাচক প্রপাগান্ডাকে নেতিবাচকভাবেই প্রত্যাখ্যান করেছে।" ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই গুজরাটের প্রধান শহর আহমেদাবাদের রাজপথে বিজেপির সমর্থকরা ড্রাম বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে এবং নেচে-গেয়ে উল্লাসে করতে থাকে। অনেকে মোদির মুখোশ পড়ে বিজয় উল্লাস করে। কংগ্রেস নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে। মোদির উদ্দেশ্যে পার্টির জাতীয় মুখপাত্র এনডিটিভি নিউজ চ্যানেলকে বলেন, "এটি তার (মোদির) জন্য বড় ধরনের জয়। আমরা তাকে অভিনন্দন জানাই।" ফলাফল প্রকাশের আগে রোববার টেলিভিশন চ্যানেলগুলোতে বলা হচ্ছিল, গুজরাটে চতূর্থবারের মতো ক্ষমতায় আসছে বিজেপি। গুজরাটের এবারের নির্বাচনে সা