২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সফরে ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি রোববার আফগানিস্তান সফরে গেছেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটিতে মেতায়েন ইতালীয় সেনাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি এ সফর করছেন। আফগান কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কাবুল, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি রোববার আফগানিস্তান সফরে গেছেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটিতে মেতায়েন ইতালীয় সেনাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি এ সফর করছেন। আফগান কর্মকর্তারা একথা জানিয়েছেন। আফগানিস্তানে ফরাসি এবং অস্ট্রেলীয় নেতাদের সফরের একদিন বাদে এ সফরে এসেছেন ইতালির নেতা প্রোদি। সফরকালে ফরাসি এবং অস্ট্রেলীয় উভয় নেতা তালেবান গেরিলাদের নেতৃত্বাধীন ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলায় সামরিক এবং অর্থনৈতিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করেন। এ সফরে প্রোদি আফগানিস্তানের অপেক্ষাকৃত নিরাপদ পশ্চিমাঞ্চলীয় হেরাত শহর পরিদর্শন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, আফগানিস্তানে মোতায়েন ইতালির দুই হাজার সেনার অধিকাংশ এ শহরে মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭৫৫ ঘ.