২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ২৮ আল কায়েদা জঙ্গি গ্রেফতার

সৌদি আরবে 'অপরাধমূলক কর্মকাণ্ডের' পরিকল্পনাকারী সন্দেহে ২৮ আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। রোববার দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

রিয়াদ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরবে 'অপরাধমূলক কর্মকাণ্ডের' পরিকল্পনাকারী সন্দেহে ২৮ আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। রোববার দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) একথা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, সন্দেহভাজন এসব জঙ্গিকে মক্কা, মদিনা, রিয়াদ এবং উত্তরাঞ্চীয় সীমান্ত এলাকার কাছ থেকে গ্রেফতার করা হয়। বিস্তারিত না জানিয়ে বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের একজন বিদেশি এবং অন্যরা সবাই সৌদি নাগরিক। বার্তাসংস্থাটি জানায়, "জনস্বার্থ বিবেচনা করে আপতত আর কোনো বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।" এর আগে শুক্রবার সৌদি আরবের মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছিল যে, হজ মৌসুমে দেশটিতে হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে নিরাপত্তা বাহিনী বেশি কিছু সংখ্যক আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৬৫৩ ঘ.