২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মান্তরিত হলেন টনি ব্লেয়ার

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রোমান ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি অ্যাংলিকান থেকে ক্যাথলিক হলেন। ব্রিটেনের প্রধান ক্যাথলিক ধর্মযাজক শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

লন্ডন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রোমান ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি অ্যাংলিকান থেকে ক্যাথলিক হলেন। ব্রিটেনের প্রধান ক্যাথলিক ধর্মযাজক শনিবার একথা বলেছেন। ব্লেয়ারের স্ত্রী ও সন্তানরা সবাই ক্যাথলিক। তাই ধর্মান্তর করে ব্লেয়ারও এবার ক্যাথলিক হলেন। শুক্রবার কার্ডিনাল করম্যাক মারফি-ও'কনরের সঙ্গে ব্লেয়ার ক্যাথলিক চার্চে গিয়ে ধর্মান্তরিত হন। গত জুনে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরই তিনি ধর্মান্তরিত হতে পারেন বলে মনে করা হচ্ছিল। লন্ডনে কার্ডিনাল করম্যাকের বাসভবনে একান্তে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছেন ব্লেয়ার। কার্ডিনাল এক বিবৃতিতে একথা জানিয়েছেন। ব্লেয়ার অনেকদিন থেকেই তার পরিবারের সঙ্গে ক্যাথলিক ধর্মের রীতিনীতি অনুসরণ করে আসছিলেন। স