২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘন্টায় ২৮ তামিল টাইগার হত্যার দাবি শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার সেনারা দেশের উত্তরাঞ্চলে ২৪ ঘন্টায় কয়েক দফা লড়াইয়ে অন্ততপক্ষে ২৮ জন এলটিটিই গেরিলা হত্যার দাবি করেছে। সেনাবাহিনী বৃহস্পতিবার এ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কলোম্বো, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলঙ্কার সেনারা দেশের উত্তরাঞ্চলে ২৪ ঘন্টায় কয়েক দফা লড়াইয়ে অন্ততপক্ষে ২৮ জন এলটিটিই গেরিলা হত্যার দাবি করেছে। সেনাবাহিনী বৃহস্পতিবার এ দাবি করেছে। সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপে বৃহস্পতিবার সকালের লড়াইয়ে ৪ তামিল টাইগার নিহত হয়েছে। অন্যদিকে বুধবার মানার, ভাভুনিয়া ও জাফনায় তিনটি লড়াইয়ে নিহত হয়েছে ২৪ জন তামিল টাইগার। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়ক্করা বলেছেন, " সেনারা সামনে এগিয়ে গিয়ে জাফনার কিলালিতে দুটো বাঙ্কারে হামলা চালিয়েছে। এতে দুই টাইগার নিহত এবং দুই সেনা আহত হয়।" জাফনার নাগরকোভিলেও সেনারা দুই টাইগারকে প্রতিরক্ষা লাইনের কাছে আসতে দেখে গুলি করে তাদেরকে হত্যা করে।" এভাবে বুধবারেই মারা পড়ে ২৪ জন। সেনাবাহিনীর এই দাবির ব্যাপারে এলটিটিই'র কাছ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। টাইগাররা সাধারনত সেনাবাহিনীর দেওয়া নিহতের সংখ্যা অস্বীকার করে থাকে। তবে আসলেই কয়জন হতহিত হয়েছে সে সম্পর্কে নিরপেক্ষ সূত্র থেকে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৭ঘ.