২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি গেরিলা নিহত

ইসরায়েলি ট্যাংক ও হেলিকপ্টার হামলায় গাজায় বৃহস্পতিবার ৪ ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। সামরিক ও হাসপাতাল সূত্রে একথা জানা গেছে। তারা জানিয়েছে, গাজার সীমান্ত বেষ্টনী থেকে কয়েকশ' মিটার দূরে মাগহাজি শরণার্থী শিবিরে অভিযানরত ইসরায়েলি বাহিনীর সঙ্গে একদল ফিলিস্তিন বন্দুকধারীর গুলিবিনিময়কালে ওই ৪ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

গাজা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলি ট্যাংক ও হেলিকপ্টার হামলায় গাজায় বৃহস্পতিবার ৪ ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। সামরিক ও হাসপাতাল সূত্রে একথা জানা গেছে। তারা জানিয়েছে, গাজার সীমান্ত বেষ্টনী থেকে কয়েকশ' মিটার দূরে মাগহাজি শরণার্থী শিবিরে অভিযানরত ইসরায়েলি বাহিনীর সঙ্গে একদল ফিলিস্তিন বন্দুকধারীর গুলিবিনিময়কালে ওই ৪ জন নিহত হয়। ইসলামিক জিহাদ জঙ্গি গ্র"প এবং ক্ষমতাসীন হামাস উভয়ই নিহতদেরকে তাদের নিজ নিজ দলের সদস্য বলে দাবি করেছে। ইসরায়েলি সেনা বাহিনীর মুখপাত্র এ ঘটনাকে নিয়মিত সেনা অভিযান বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সেনারা ২ জন সশস্ত্র ফিলিস্তিনিকে গুলি করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অন্য দুজন নিহত হওয়ার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৪ঘ.