২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৫৮ জন নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার গভীর রাতে এক ট্রেন দুর্ঘটনায় ৫৮ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয় শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সপ্রেস ট্রেনটির বেশিরভাগ যাত্রী ঈদ-উল-আযহা উপলক্ষে বাড়ি ফিরছিলেন। করাচি থেকে লাহোরগামী ১২ বগির ওই ট্রেনটি সিন্ধু প্রদেশের মেহরাবপুর শহরের কাছে দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ট্রেনটির বেশিরভাগ বগি লাইনচ্যুত হয় এবং বগিতে বগিতে সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 05:53 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

মেহরাবপুর,পাকিস্তান, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার গভীর রাতে এক ট্রেন দুর্ঘটনায় ৫৮ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয় শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সপ্রেস ট্রেনটির বেশিরভাগ যাত্রী ঈদ-উল-আযহা উপলক্ষে বাড়ি ফিরছিলেন। করাচি থেকে লাহোরগামী ১২ বগির ওই ট্রেনটি সিন্ধু প্রদেশের মেহরাবপুর শহরের কাছে দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ট্রেনটির বেশিরভাগ বগি লাইনচ্যুত হয় এবং বগিতে বগিতে সংঘর্ষ হয়। স্বেচ্ছাসেবীরা এ পর্যন্ত ৫৮জনের মৃতদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। আনুমানিক রাত আড়াইটার দিকে দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রেনের দুইটি বগির মধ্যে এখনো অনেকে আটকা পড়ে আছেন। রয়টার্সের একজন প্রতিবেদক জানান, বগিতে আটকে পড়া যাত্রীদের চিৎকার করতে শোনা গেছে। কেউ কেউ "আমাদের বাঁচাও, আমাদের বের করো" বলে চিৎকার করছিলেন। বিডিনিউজট টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১১৩০ঘ.