রিগা, ডিসেম্বর, ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেন প্রয়োজন তা ওয়াশিংটনের কাছে স্পষ্ট করে জানতে চেয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ মঙ্গলবার একথা জানান।
বলকান রাষ্ট্র লাটভিয়ার সঙ্গে সীমান্ত চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ল্যাভরভ জানান, গত অক্টোবর মাসে আলোচনার পর যুক্তরাষ্ট্র লিখিত যে প্রস্তাব দিয়েছিল সেখানে অনেক বিষয় পরিস্কার নয়। তাছাড়া আলোচনায় মৌখিকভাবে যে সমস্ত বিষয়ে একমত হওয়া গিয়েছিল ওই প্রস্তাবের অনেক বিষয় তার সঙ্গে বিরোধপূর্ণ।
ল্যাভরভ বলেন, "আমাদের সঙ্গে যে আলোচনা শুরু হয়েছে পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে তা আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য হুমকি নয়- এমন বিবৃতির মধ্যে তা সীমাবদ্ধ থাকবে না।"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনার ব্যাপারে আমরা সবকিছু পরিস্কার করে জানতে চাই।"
ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যন্ত্র ও চেক প্রজাতন্ত্রে একটি রাডার কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি ইরানের মধ্যে শত্র" রাষ্ট্রের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার জন্যই তাদের এই পরিকল্পনা।
নিন্তু ইউরোপে প্রতিবেশী দেশে এ ধরনের মার্কিন স্থাপনার তীব্র বিরোধিতা করে আসছে রাশিয়া। তাদের দাবি এতে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৯ঘ.
bdnews24