২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহার করে ভাল করেছেন। তবে পাকিস্তানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

প্যারিস, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহার করে ভাল করেছেন। তবে পাকিস্তানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মুশাররফ গত শনিবার জরুরি অবস্থা প্রত্যাহার করে সংবিধান পুনর্বহাল করেছেন। এর আগে এক মাসেরও বেশি সময় ধরে কার্যকর ওই জরুরি অবস্থায় মুশাররফ পাকিস্তানের অধিকাংশ বিচারককে বরখাস্ত, শত শত আইনজীবী এবং হাজার হাজার সরকারবিরোধী নেতা-কর্মীকে আটক করেন। মুশাররফ বলেছেন, আগামী ৮ জানুয়ারি পাকিস্তানে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক প্রচারাভিযান যাতে যথাযথভাবে অনুষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে "খুবই শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ" গ্রহণের। এ বিষয়ে রাইস বলেন, "তার অর্থ হচ্ছে, বিরোধী দলগুলোর সভা-সমাবেশ করার এবং সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের কথা-বার্তা বলার সুযোগ থাকতে হবে।" প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা নিয়ে দাতাগোষ্ঠীর বৈঠকে যাওয়ার পথে রাইস আরও বলেন, "আর আমি মনে করি এটাই পাকিস্তানের পরবর্তী পরীক্ষা। তবে এটা ভাল যে জরুরি অবস্থা প্রত্যাহার হয়েছে।" ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা এবং বৈরি বিচারালয়ের কথা উল্লেখ করে গত ৩ নভেম্বর মুশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন। কিন্তু দেশি-বিদেশি চাপের মুখে গত ১৫ ডিসেম্বর তিনি সে জরুরি অবস্থা প্রত্যাহার করেন। রাইস বলেন, এখন নির্বাচনটাই গভীর নিরীক্ষণের বিষয়। তিনি বলেন, "আমি মনে করি পাকিস্তানিরা বুঝতে পারছেন যে, আন্তর্জাতিক স