২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালায়। সেনাবাহিনীর কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালায়। সেনাবাহিনীর কর্মকর্তারা একথা জানিয়েছেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোহাত শহরে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলের কাছে এ হামলার ঘটনা ঘটে। প্রসঙ্গত, এ প্রদেশটিতে গত কয়েক মাসে নিরাপত্তারক্ষীদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় সেনাবাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত লোকেরা নিরাপত্তা চৌকিটি পার হচ্ছিলেন। তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৫ ঘ.