২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার হলেও অসন্তুষ্ট পাকিস্তানিরা

জরুরি অবস্থা প্রত্যাহারকে সরকার অভিনন্দন জানালেও অনেক পাকিস্তানিই এতে অসন্তুষ্ট। জরুরি অবস্থা প্রত্যাহারের একদিন পর রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম, রাজনীতিবিদ ও সাধারন ভোটারদের প্রতিক্রিয়া এমনই। তারা বলছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ক্ষমতা কুক্ষিগত করার পাশপাশি আগামী ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচন তার পক্ষে নেওয়ার কাজ সেরে ফেলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জরুরি অবস্থা প্রত্যাহারকে সরকার অভিনন্দন জানালেও অনেক পাকিস্তানিই এতে অসন্তুষ্ট। জরুরি অবস্থা প্রত্যাহারের একদিন পর রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম, রাজনীতিবিদ ও সাধারন ভোটারদের প্রতিক্রিয়া এমনই। তারা বলছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ক্ষমতা কুক্ষিগত করার পাশপাশি আগামী ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচন তার পক্ষে নেওয়ার কাজ সেরে ফেলেছেন। শনিবার পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার ও সংবিধান পুনর্বহালের পাশাপাশি কিছু সংশোধনী এবং অধ্যাদেশ জারি করেন মুশাররফ। এসব সংশোধনী ও অধ্যাদেশ অনুযায়ী, জরুরি অবস্থাকালে মুশাররফ যেসব পদক্ষেপ নিয়েছেন তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা দায়ের করা যাবে না। ফলে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে মুশাররফের নির্বাচিত হওয়ার আইনগত বৈধতার পথে আর কোনো বাধা রইল না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "তিনি (মুশাররফ) এমন একজন একনায়ক যিনি অবৈধ পদক্ষেপগুলো নিচ্ছেন এবং নিজেই সেগুলোর ইনডেমনিটি দিচ্ছেন।" অপরদিকে, আরেক সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো জরুরি অবস্থা প্রত্যাহারকে অভিনন্দন জানালেও বলেছেন, "গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য আরও অনেক কিছু করতে হবে।" ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা এবং বৈরি বিচারালয়ের কথা উল্লেখ করে গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন মুশাররফ। একইসঙ্গে সংবিধান স্থগিত এবং বিচারকদের বরাখাস্ত করে অনুগতদের দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ পূরণ করেন তিনি। সমালোচকরা তখন বলছিলেন, সেনাপ্রধান থাকা অবস্থায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করার বৈধতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর রায় যাতে মুশাররফের বিপক্ষে না যায় সে লক্ষ্যেই মূলত তিনি জরুরি অবস্থা জারি করে এসব পদক্ষেপ নেন। পরবর্তীতে দেখা যায়, মুশাররফের অনুগত বিচারকরা তার পুননির্বাচনের বৈধতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা খারিজ করে দেয়। এদিকে, জরুরি অবস্থা জারির পর থেকে গৃহবন্দি থাকা সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারক এবং আইনজীবী রোববারও গৃহবন্দি রয়েছেন। এছাড়া, নির্বাচন সংক্রান্ত ঘটনাগুলো সরাসরি স