২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জলবায়ু চুক্তির 'বালি রোডম্যাপ'

নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বালি সম্মেলনে। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই ২০০৯ সালের মধ্যে একটি নতুন জলবায়ু চুক্তি করতে একমত হয়েছে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোটসহ সব পক্ষ। জাতিসংঘের ইন্টারগভর্ণমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ - আইপিসিসি'র আয়োজনে ১৯০ টি দেশ ১২ দিনব্যাপী সম্মেলন শেষে শনিবার 'বালি রোডম্যাপ' অনুমোদন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 06:38 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

নুসা দুয়া, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বালি সম্মেলনে। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই ২০০৯ সালের মধ্যে একটি নতুন জলবায়ু চুক্তি করতে একমত হয়েছে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোটসহ সব পক্ষ। জাতিসংঘের ইন্টারগভর্ণমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ - আইপিসিসি'র আয়োজনে ১৯০ টি দেশ ১২ দিনব্যাপী সম্মেলন শেষে শনিবার 'বালি রোডম্যাপ' অনুমোদন করে। শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিন হাউস গ্যাসের নির্গমন লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে তাদের বিরোধিতা প্রত্যাহার করে নেয়ায় এ সমঝোতা সম্ভব হয়। বালি সম্মেলনের চূড়ান্ত প্রস্তাবনায় ২০২০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ১৯৯০ সালের স্তরের চেয়ে কমপক্ষে ২৫-৪৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি জানায় চীন,ভারত, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও এ লক্ষ্যমাত্রা নির্ধারণের পক্ষে মাঠে নামে। কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা এর প্রবল বিরোধিতা করায় বালি সম্মেলনে অচলাবস্থার সৃষ্টি হয়। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত করতে ২০০৯ সালের মধ্যে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তির জন্য আলাপ আলোচনা ও নীতিমালা তৈরী করা বা "বালি রোডম্যাপ" প্রণয়ন ছিল বালি সম্মেলনের মূল লক্ষ্য। ২০০৯ সালের শেষদিকে কোপেনহেগেন সম্মেলনে ওই নতুন চুক্তি সম্পাদনের আশা করছে আইপিসিসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২৫ ঘ.