২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজিয়ার্সের আত্মঘাতী 'অজ্ঞতাবশত' আল-কায়েদায় যোগ দিয়েছিল?

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের আত্মঘাতী হামলাকারী দারিদ্র্য নয় 'অজ্ঞতাবশত' জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। শনিবার তার পরিবার একটি পত্রিকাকে একথা জানিয়েছে। আলজিয়ার্সের জাতিসংঘ অফিস ও আদালত ভবনের বাইরে গত মঙ্গলবার যুগপৎ বোমা হামলায় ১৭ জাতিসংঘ কর্মচারীসহ ৩০ জন নিহত হয়। আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা উভয় হামলার দায় স্বীকার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 05:23 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

আলজিয়ার্স, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের আত্মঘাতী হামলাকারী দারিদ্র্য নয় 'অজ্ঞতাবশত' জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। শনিবার তার পরিবার একটি পত্রিকাকে একথা জানিয়েছে। আলজিয়ার্সের জাতিসংঘ অফিস ও আদালত ভবনের বাইরে গত মঙ্গলবার যুগপৎ বোমা হামলায় ১৭ জাতিসংঘ কর্মচারীসহ ৩০ জন নিহত হয়। আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা উভয় হামলার দায় স্বীকার করে। জাতিসংঘ অফিসে আত্মঘাতী হামলা চালানো আল-কায়েদা জঙ্গি বেসলা রাবাহার বড় ছেলে ইউনিস ইসোরুক পত্রিকাকে বলেন, "আল-কায়েদার কাছ থেকে আমরা কিছুই পাইনি। আমরা গরিবই আছি। দারিদ্র্য নয় বরং অজ্ঞতাবশত আমার বাবা জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন।" স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, রাবাহ ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং তার রোগ যে পর্যায়ে ছিল তাতে তিনি হয়ত খুব তাড়াতাড়ি মারা যেতেন। পত্রিকাগুলো আরও জানায়, রাবাহ'র দুই ছেলে জঙ্গি সংগঠন 'ইসলামিক আর্মড ফোর্সের' সদস্য ছিলেন এবং তারা ১৯৯০ এর দশকে নিরাপত্তা বাহিনীর হাতে মারা যান। রাবাহর ৮২ বছরের বৃদ্ধা মা বলেছেন, তিনি গত দশ বছর ছেলেকে দেখেননি। তার মৃত্যুর কথা পত্রিকায় পড়েছেন। তিনি বলেন, "ডিএনএ পরীক্ষার জন্য পুলিশ এসেছিল। তারা বলেছে শনিবারের মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমি এখনও বিশ্বাস করি আমার ছেলে নিষ্পাপ।" ৬৩ বছর বয়স্ক রাবাহ ১৯৯৫ সালে জঙ্গি সংগঠনে যোগ দেন। রাবাহার মেয়ে আছিয়া বলেন, "আমার বাবা ট্যাক্সি চালাতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের আপত্তির কারণে তা পারেননি। এ কারণেই তিনি ইসলামপন্থী দল ইসলামিক স্যালভেশন ফ্রন্টে (এফআইএস) যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩০০ ঘ.