প্যারিস, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাসের বিরুদ্ধে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাত শক্তিশালী করতে আগামী সোমবার আন্তর্জাতিক ফিলিস্তিন সাহায্য সম্মেলন অয়োজন করেছে ফ্রান্স। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা শুরুর মাঝে ফ্রান্স এই উদ্যোগ নিল।
গত মাসে যুক্তরাষ্ট্র আয়োজিত অ্যানাপোলিস সম্মেলনের ধারাবাহিকতায়ই একদিনের এই সম্মেলন আয়োজন করেছে ফ্রান্স। অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সূচনা হয়েছে এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে দু'পক্ষই ২০০৮ সালের শেষ নাগাদ একটি চুক্তিতে উপণীত হওয়ার আশা প্রকাশ করেছে।
তারপরও ফিলিস্তিনে ইসরায়েলি চেকপয়েন্টের দৌরাত্ম আর ফাতাহ'র সঙ্গে হামাসের ক্ষমতার লড়াইয়ের কারণে ফ্রান্সের ওই দাতা সম্মেলন কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে।
'ফ্রেঞ্চ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স' (আইএফআরআই) এর কর্মকর্তা ফিলিপ মোরেয়ু ডিফার্জেস বলেছেন, "তারা মাহমুদ আব্বাসের হাত শক্তিশালী করতে চাইছে। কিন্তু তাদের কোনো কিছু করার ক্ষমতা আসলে সিমীত।"
তিনি আরও বলেন, " মাহমুদ আব্বাস এবং হামাসের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। এর কোনো সুরাহা হয়নি। আন্তর্জাতিক স
bdnews24