২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালিতে ইইউ-যুক্তরাষ্ট্র অচলাবস্থার অবসান

বালি সম্মেলনের সমাপণী দিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ২০২০ লক্ষ্যমাত্রা নিয়ে যুক্তরাষ্ট্র-ইইউ অচলাবস্থার অবসান হয়েছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে মুখোমুখি অবস্থায় থাকা এ দুই শিল্পোন্নত ব্লকের মধ্যকার বিরোধ কমে আসায় ২০০৯ সালের মধ্যে নতুন একটি জলবায়ু চুক্তির বালি রোডম্যাপ চূড়ান্ত করার পথ সুগম হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

নুসা দুয়া, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বালি সম্মেলনের সমাপণী দিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ২০২০ লক্ষ্যমাত্রা নিয়ে যুক্তরাষ্ট্র-ইইউ অচলাবস্থার অবসান হয়েছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে মুখোমুখি অবস্থায় থাকা এ দুই শিল্পোন্নত ব্লকের মধ্যকার বিরোধ কমে আসায় ২০০৯ সালের মধ্যে নতুন একটি জলবায়ু চুক্তির বালি রোডম্যাপ চূড়ান্ত করার পথ সুগম হল। বালি সম্মেলনের চূড়ান্ত প্রস্তাবনায় ২০২০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ১৯৯০ সালের স্তরের চেয়ে কমপক্ষে ২৫-৪৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি জানায় চীন,ভারত, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও এ লক্ষ্যমাত্রা নির্ধারণের পক্ষে মাঠে নামে। কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা এর প্রবল বিরোধিতা করায় বালি সম্মেলনে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। শিল্পোন্নত দুটি ব্লকের মধ্যে বিরোধ কমে আসা প্রসঙ্গে জার্মানির পরিবেশ মন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, "আমি মনে করি এখানকার অবস্থা অর্থাৎ জলবায়ু সম্মেলনের পরিবেশ এখন অনেক ভাল। শেষ পর্যন্ত আমরা একটা ভাল সমাপ্তি টানতে পারব বলে মনে হচ্ছে।" বালি সম্মেলন থেকেই ২০২০ সালের একটা কঠোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পক্ষে ইউরপোীয় ইউনিয়নের অনড় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, "এখন একটি সমঝোতার প্রচেষ্টায় সব পক্ষই নমনীয় অবস্থানে এসেছে।" 'জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' - আইপিসিসি'র উদ্যোগে ডিসেম্বরের ৩ তারিখ থেকে বালিতে শুরু হয় 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন'। ১৯০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ১৪ তারিখ শুক্রবার এ সম্মেলন শেষ হচ্ছে। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত করতে ২০০৯ সালের মধ্যে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তির জন্য আলাপ আলোচনা ও নীতিমালা তৈরী করা ছিল বালি সম্মেলনের মূল লক্ষ্য। ২০০৯ সালের শেষদিকে কোপেনহেগেন সম্মেলনে ওই নতুন চুক্তি সম্পাদনের আশা করছে আইপিসিসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৩ ঘ.