২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএর 'পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ' নিষিদ্ধ করল মার্কিন প্রতিনিধি পরিষদ

গোয়েন্দা সংস্থা সিআইএ'র বিতর্কিত 'পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ' পদ্ধতিসহ এ ধরনের নিপীড়ণমূলক জিজ্ঞাসাবাদ কৌশল নিষিদ্ধ করে বৃহস্পতিবার বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গোয়েন্দা সংস্থা সিআইএ'র বিতর্কিত 'পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ' পদ্ধতিসহ এ ধরনের নিপীড়ণমূলক জিজ্ঞাসাবাদ কৌশল নিষিদ্ধ করে বৃহস্পতিবার বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ । হোয়াইট হাউসের ভেটো হুমকি উপেক্ষা করে এ ভোটাভুটির আয়োজন করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। পানিতে চুবিয়ে বা নাকে পানি ঢুকিয়ে নিপীড়ণমূলক জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন ২২২ জন প্রতিনিধি। আর এ পদ্ধতি বহাল রাখার পক্ষে ভোট দেন ১৯৯ জন প্রতিনিধি। মূলত দলীয় বিবেচনাতেই এ ভোটে অংশ নেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদের এ প্রস্তাবনায় গোয়েন্দাদের 'আর্মি ফিল্ড ম্যানুয়াল' মেনে চলার কথা বলা হয়েছে। ওই ম্যানুয়ালে জেনেভা কনভেনশনের সঙ্গে সঙ্গতি রেখে যুদ্ধবন্দীদের ওপর নিপীড়ণ নিষিদ্ধ করে একটি আচরণ-বিধির নির্দেশনা দেওয়া আছে। সিআইএ'র জিজ্ঞাসাবাদের ভিডিও টেপ তৈরী এবং পরে তা নষ্ট করে ফেলার খবর প্রকাশের পর কংগ্রেসে গুপ্তচরবৃত্তি নিয়ে একটি বিশদ বিল উত্থাপনের প্রাক্কালে প্রতিনিধি পরিষদে এ বিল পাস হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩৫ .