ইসলামাবাদ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুই তৃতীয়াংশ পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগ চায়। মুশাররফ দেশে জরুরি অবস্থা জারির পর প্রথম জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)-এর এ জরিপের ফলে দেখা গেছে, দুইতৃতীয়াংশেরও বেশি পাকিস্তানি মুশাররফের জরুরি অবস্থা জারি এবং সংবিধান স্থগিতের বিপক্ষে মত দিয়েছে। মুশাররফের পক্ষে মত দিয়েছে মাত্র ৩০ শতাংশ পাকিস্তানি।
আন্তর্জাতিক চাপের মুখে শনিবার মুশাররফের জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা রয়েছে।
আইআরআই এর কান্ট্রি ডিরেক্টর রব ভারসালোন বলেছেন, "মুশাররফ এত খারাপ অবস্থায় আগে কখনও পড়েননি। এক বছর আগেও তিনি বেশ ভালো অবস্থানে ছিলেন।"
পাকিস্তান যে সমস্যায় জর্জরিত তা সামাল দেওয়ার ক্ষেত্রে সবচে ভাল নেতা কে?
bdnews24