ইসলামাবাদ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আগামী জানুয়ারির সাধারন নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেখানে ভোট ডাকাতি হতে পারে বলে ধারণা করছে নির্বাচন পর্যবেক্ষকরা। তাদের আশঙ্কা, তেমনটি হলে দেশটি আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে এবং জঙ্গিরা তখন সুযোগ নেবে।
পাকিস্তানের বিরোধীদলগুলোর অভিযোগ নির্বাচন তদারকির জন্য গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসন মুশাররফপন্থীরা দখল করে আছে এবং নির্বাচনে জালিয়াতির জন্য তারা এখনই তৎপরতা শুরু করেছে।
মুশাররফ আশ্বস্ত করেছেন, নির্বাচন স্বচ্ছ হবে। তবে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অনুকূল বিচারবিভাগ ও স্বপক্ষের গণমাধ্যমের সাহায্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বচনের ফলাফলকে মুশাররফের পক্ষে নিয়ে যেতে পারবে।
পাকিস্তানের গণমাধ্যম গত সপ্তাহে সরাসরি স
bdnews24