২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ডোবা থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার

ইরাকের উত্তরাঞ্চলীয় মুকদাদিয়া শহরে এক ডোবা থেকে বৃহস্পতিবার ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ইরাকের সবচেয়ে সংঘাতময় দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের একটি ডোবা থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবগুলো লাশই পুরুষের এবং তাদের কয়েকদিনের মধ্যে হত্যা করা হয়েছে বলে পুলিশ মনে করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

বাগদাদ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় মুকদাদিয়া শহরে এক ডোবা থেকে বৃহস্পতিবার ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ইরাকের সবচেয়ে সংঘাতময় দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের একটি ডোবা থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবগুলো লাশই পুরুষের এবং তাদের কয়েকদিনের মধ্যে হত্যা করা হয়েছে বলে পুলিশ মনে করছে। পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে ১২ জনকে শিরোচ্ছেদ এবং বাকীদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত দিয়ালা প্রদেশ জাতিগত ও ধর্মীয় দিক দিয়ে মিশ্র একটি অঞ্চল। গত কয়েক মাসে এই প্রদেশেই ইরাকের সবচেয়ে বড় বড় সহিংস ঘটনাগুলো ঘটছে। মার্কিন বাহিনী মনে করছে, সুন্নি আরব আল-কায়েদা জঙ্গি দেশের অন্য অংশ থেকে বিতাড়িত হয়ে দিয়ালায় আশ্রয় নিয়েছে। এদের বিরুদ্ধে লড়তে মার্কিন বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে আঞ্চলিক যোদ্ধারা ও ইরাকি নিরাপত্তাবাহিনী। অতিরিক্ত ৩০ হাজার মার্কিন বাহিনী মোতায়েনের পর গত জুন থেকে ইরাক জুড়ে সহিংস ঘটনা প্রায় ৬০ শতাংশ কমে এসেছে বলে দাবি করে মার্কিন বাহিনী। কিন্তু ওয়াশিংটন মনে করে আল-কায়েদা এখনও ইরাকে ভয়ঙ্কর। চলতি মাসে আরও বেশি জঙ্গি হামলার হুমকি দিয়েছে আল-কায়েদা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫৭ঘ.