গুয়াহাটি, ভারত, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভারতের আসামে যাত্রীবাহী ট্রেন রাজধানী এক্সপ্রেসে বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ট্রেনটি আসাম থেকে নয়াদিল্লি যাচ্ছিল। এ সময় ট্রেনের 'লাগেজ ভ্যান'- এ বোমা বিষ্ফোরণ ঘটে। এক রেলওয়ে কর্মকর্তা একথা জানিয়েছেন।
পুলিশ ধারণা করছে, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) বিদ্রোহিরা এ বোমা হামলা চালিয়েছে। আসামে উলফা দীর্ঘদিন থেকে স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে আসছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বোমায় ক্ষতিগ্রস্ত লাগেজ ভ্যানটি সরিয়ে নেওয়ার পর ট্রেনটি আবার গন্তব্যে যাত্রা শুরু করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৩ঘ.
bdnews24