আলজিয়ার্স, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মঙ্গলবার পরপর দুটি গাড়িবোমার বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতরও বেশি লোক। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বেন আকনুনের আদালত ভবনের সামনে আর দ্বিতীয়টি সেখানকার জাতিসংঘ ভবন ও একটি পুলিশ স্টেশনের মাঝে। এতে জাতিসংঘের কমপক্ষে পাঁচ কর্মচারী নিহত হয়। এসময় রাস্তায় থাকা বেশকিছু যানবাহন বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায়, এর মধ্যে একটি স্কুলবাসও ছিল।
আল কায়েদা এক ওয়েবসাইট বিবৃতিতে এ জোড়া বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে সরকারি হিসেবে কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার কথা বলা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে ৬৭ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। আলজেরিয়ায় নব্বই দশকের ব্যাপক দাঙ্গার পর বড় ধরনের হামলাগুলোর অন্যতম এটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১১০০ ঘ.
bdnews24