২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে সহপাঠীদের গুলিতে স্কুলছাত্র নিহত

ভারতের রাজধানী নতুন দিল্লিতে এক বিরল ঘটনায় স্কুলছাত্রকে গুলি করে হত্যা করেছে দুই সহপাঠী। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুমিত কুমার নিউজ চ্যানেল এনডিটিভিকে বলেন, নিহত স্কুলছাত্রের নাম অভিষেক তায়েগি। সে গুরগাঁওয়ের ইউরো ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। স্কুলের করিডোরে তাকে চারবার গুলি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নতুন দিল্লি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের রাজধানী নতুন দিল্লিতে এক বিরল ঘটনায় স্কুলছাত্রকে গুলি করে হত্যা করেছে দুই সহপাঠী। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুমিত কুমার নিউজ চ্যানেল এনডিটিভিকে বলেন, নিহত স্কুলছাত্রের নাম অভিষেক তায়েগি। সে গুরগাঁওয়ের ইউরো ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। স্কুলের করিডোরে তাকে চারবার গুলি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্কুলের একই শ্রেনীর দুই ছাত্রকে আটক করা হয়েছে। নিহত অভিষেক ও ওই দুই ছাত্র সবার বয়স ১৫ বছর। সুমিত কুমার বলেন, "সম্ভবত দু'একবার তাদের মধ্যে মারামারি হয়েছে। পরে সে বাবার রিভলবার নিয়ে ওই ছাত্রকে গুলি করেছে।" ভারতে সাধারণ স্কুলে গোলগুলির ঘটনা ঘটে না। গত এপ্রিলে দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরের একটি কলেজে এক ছাত্রের গুলিতে অপর এক ছাত্র আহত হয়েছিল। অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত অভিষেক তার অন্য সহপাঠীদের গালি দিয়েছিল বলে তারা তাকে গুলি করেছে। তবে স্কুলের চেয়ারম্যান সত্যবীর যাদব সিএনএন-আইবিএন নিউজ চ্যানেলকে বলেছেন, এ সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি বলেন, "যদি তেমন কিছু হয় তাহলে আমরা ব্যবস্থা নেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০৮ঘ.