২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন-ব্রিটিশ নীতি বর্ণবাদী যুগের সরকারের মতো: টুটু

সন্দেহভাজন সন্ত্রাসীদের বিনা বিচারে আটকে রেখে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী যুগের সরকারের মতো নীতি পরিচালনা করছে। আর্চবিশপ ডেসমন্ড টুটু সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

কেপটাউন, ডিসেম্বর, ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্দেহভাজন সন্ত্রাসীদের বিনা বিচারে আটকে রেখে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী যুগের সরকারের মতো নীতি পরিচালনা করছে। আর্চবিশপ ডেসমন্ড টুটু সোমবার একথা বলেছেন। ১৯৪৮ সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণা দিবস (ইউএনডিআর) পালনকালে নোবেল বিজয়ী টুটু বলেন, " কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন ঘাঁটিতে সন্দেহভাজন আল-কায়েদা ও তালেবান সদস্যদের আটকে রাখাটা গণতন্ত্রের জন্য বড় ধরনের কলঙ্ক।" কেপটাউনে এক সংবাদ সম্মেলনে টুটু বলেন, " বর্ণবাদী সরকার বিনা বিচারে সন্দেহভাজনদের আটকে রাখার যে যুক্তি দিত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকেও সন্দেহভাজন সন্ত্রাসীদের বিনা বিচারে আটকে রাখার ক্ষেত্রে একই যুক্তি দিতে শোনা যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ঘ.