বাগদাদ, ডিসেম্বর, ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তারা আগামী ১৮ ডিসেম্বর আরেক দফা বৈঠকে বসবেন। সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি একথা জানিয়েছেন।
বাগদাদে এক সংবাদ সম্মেলনে জেবারি বলেন, "যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের জন্য চতুর্থ দফা বৈঠক শুরু করতে আমরা উভয় পক্ষের সম্মতি পেয়েছি। ঘটনা হচ্ছে, এ সম্মতি আমরা গতকালই পেয়েছি।"
তিনি বলেন, "আমরা বৈঠকের নতুন তারিখ ঠিক করেছি। এটা ১৮ ডিসেম্বর। কৌশলগত, নিরাপত্তা বিশেষজ্ঞদের সর্বশেষ বৈঠকের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে এবারের বৈঠক। রাষ্ট্রদূত পর্যায়ে নয়, বৈঠকটি হবে নিরাপত্তা বিশেষজ্ঞ পর্যায়ে।"
এর আগে ইরাক সরকারের উদ্যোগে দেশের নিরাপত্তা নিয়ে গত বছর বাগদাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে তিন দফা বৈঠক হয়েছে।
ওয়াশিংটনের অভিযোগ, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের হত্যা করতে ইরাকি গেরিলাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে ইরান। অবশ্য, মার্কিন সেনারা স
bdnews24