২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্র"য়ারিতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তির আশায় চেক প্রজাতন্ত্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী ফেব্র"য়ারিতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তির আশা করছে চেক প্রজাতন্ত্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যারেল শোয়াজেনবার্গ শুক্রবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ব্রাসেলস, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী ফেব্র"য়ারিতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তির আশা করছে চেক প্রজাতন্ত্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যারেল শোয়াজেনবার্গ শুক্রবার একথা জানান। ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে চেক প্রজাতন্ত্রে একটি রাডার কেন্দ্র স্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা চলছে। তবে মার্কিনিদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রবল বিরোধিতা করছে রাশিয়া। তাদের দাবি এর ফলে রাশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নেওয়ার জন্য চেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারেল শোয়াজেনবার্গ এখন ব্রাসেলসে অবস্থান করছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষির মাধ্যমে আমরা এই চুক্তি করতে চাই।" তিনি আরও বলেন, "আমরা আশা করছি আগামী জানুয়ারি অথবা ফেব্র"য়ারির মধ্যে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।" যুক্তরাষ্ট্রের দাবি ইরানের মত শত্র" দেশের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে তারা ইউরোপে ওই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। এরই অংশ হিসেবে তারা চেক প্রজাতন্ত্রে একটি রাডার স্থাপন ও পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্থাপনা বসাতে চায়। তাদের আশঙ্কা ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু চলতি সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান চার বছর আগেই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দিয়েছে। মার্কিন গোয়েন্দাদের ওই প্রতিবেদনের পর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে ক্যারেল শোয়াজেনবার্গ বলেন, "হুমকি শুধুু ইরান নয়, অন্য অনেক দেশ ভবিষ্যতে সমস্যা করতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.