২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে রাশিয়ার সাহায্য চাইলেন রাইস

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স এসটিমেট (এনআইই) গত সোমবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালেই ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করেছে। কিন্তু তারপরও ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে বৃহস্পতিবার রাশিয়ার সাহায্য চাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ব্রাসেলস, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স এসটিমেট (এনআইই) গত সোমবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালেই ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করেছে। কিন্তু তারপরও ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে বৃহস্পতিবার রাশিয়ার সাহায্য চাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ব্রাসেলসে ন্যাটো মন্ত্রীদের সঙ্গে বৈঠককালে রাইস জানান, ইরানের ব্যাপারে আলোচনার জন্য তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একান্ত বৈঠকের পরিকল্পনা করছেন। ল্যাভরভ এর আগেই জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেনকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। রাইস বলেন, "ইরানের ব্যপারে আমরা যে পথে এগুচ্ছিলাম, এনআইই'র প্রতিবেদন তা পরিবর্তন করে দিয়েছে বলে আমি মনে করি না।" ব্রিটেন ও ফ্রান্সের সমর্থন নিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার ব্যাপারে রাইস জানান, তিনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে, এনআইই প্রতিবেন এটাই স্পষ্ট করেছে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান আন্তর্জাতিক স