২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালে রেকর্ড পরিমাণ তহবিল চায় রেড ক্রস

ইরাক, সুদানসহ বিভিন্ন সংঘাতময় দেশে জনগণের জীবন রক্ষায় ২০০৮ সালে রেকর্ড পরিমাণ প্রায় একহাজার মিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছে রেড ক্রস। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) বৃহস্পতিবার দাতাদের কাছে এই অতিরিক্ত অর্থ দেওয়ার আহ্বান জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

জেনেভা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক, সুদানসহ বিভিন্ন সংঘাতময় দেশে জনগণের জীবন রক্ষায় ২০০৮ সালে রেকর্ড পরিমাণ প্রায় একহাজার মিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছে রেড ক্রস। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) বৃহস্পতিবার দাতাদের কাছে এই অতিরিক্ত অর্থ দেওয়ার আহ্বান জানায়। রেডক্রস জানিয়েছে, কলোম্বিয়া, কঙ্গো, সোমালিয়া ও শ্রীলংকাসহ তাদের কার্যক্রম আছে এমন ৮০টি দেশের অনেক জায়গায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় অংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের অনেককে জীবন ধারণের সাধারন চাহিদাটুকু, এমনকী পানযোগ্য পানি ছাড়াই জীবন ধারণ করতে হচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস যুদ্ধ ও সংঘাতময় এলাকায় জরুরি চিকিৎসা ও অন্যান্য সাহায্য দিয়ে থাকে। আইসিআরসি জানিয়েছে, ২০০৭ সালের তুলনায় ২০০৮ সালে তারা দাতাদের থেকে অতিরিক্ত ১০ ভাগ অর্থ সাহায্য আশা করছে। আইসিআরসি প্রেসিডেন্ট জ্যাকব কেলিনবার্গার বলেন, "রেডক্রসের স্বাধীন ও নিরপেক্ষ সাহায্য তৎপরতা চালানোর জন্যই এই অতিরিক্ত অর্থ প্রয়োজন। এটা পেলে তারা আরও অনেক দুর্গত এলাকায় মানবিক সাহায্য পৌঁছে দিতে পারবে।" ২০০৮ সালে রেডক্রস তাদের সবচেয়ে বড় সাহ্যায্য তৎপরতা চালাতে চায় ইরাকে। দেশটির জন্য তাদের বাজেট চলতি বছরের প্রায় দ্বিগুণ। আইসিআরসি জানায়, ইরাকের জন্য জরুরি চিকিৎসা সাহায্য ও সেখানকার বাস্তুচ্যুতদের সাহায্যার্থে দাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ চাওয়ার মধ্য দিয়ে তাদের সংস্থার প্রতিশ্র"তির বিষয়টি আবারও পরিস্কার হয়েছে। রেডক্রসের ২০০৮ সালের বাজেটের প্রায় ৪৩ শতাংশ শুধু আফ্রিকার জন্য বরাদ্দ করা হয়েছে। ইরাকের পর সুদানেই তারা তদের দ্বিতীয় সর্বোচ্চ সাহায্য তৎপরতা চালাবে। দারফুরের বাস্তুচ্যুতদের জন্য তারা সেখানে বিশাল একটি শরণার্থী শিবির চালাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩১ঘ.